নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুদ্ধ কারাবন্দী

সিগ্ধ কায়েস

নিশিকন্যারাই ভাল থাকে,ভাল থাকে না শুধু নিশি জাগা যুবকটা....

সিগ্ধ কায়েস › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন কাতরতা!!

৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৬

কি লাভ তোকে আঁকড়ে রেখে!

কেবল দীর্ঘশ্বাস বড় করা ছাড়া?

কস্ট খুঁড়ে, মৃতপূরীর অজানা নিশ্বাস,

আর দুঃসহ ব্যাথা বয়ে

একাকিত্বের যাত্রি হওয়ার কি মানে!

বিসন্নতার নিরব আর্তনাদ আর

বুকফাটা চিতকার অসহায়ত্বের নিরব দীরঘশ্বাস

এসবের কি মানে!!

ঘুমদুয়ারের রাতপ্রহরীর মৈত্রি নেই,

পুরো পৃথিবী তাই ঘুমায় আমায় রেখে।

আর যমদূয়ারে অপেক্ষমাণ আমি,

এক পলক মৃত্যুর শোক পেতে, মৃত্যুর আশায় থাকি।

কি লাভ এতে!!

ভালবাসা নামক রক্তনদীর জল,

পান করার সাহসহারিয়ে ফেলেছি।

আমার তার স্বাদ নেওয়া

অনর্থক পাগলামোই আমার কাছে।

এমনিতেই কারো কাছে নিজের সর্বস্ব নিংড়ে দেবার পর,

আদৌ কি কিছু অবশিষ্ট থাকে,

অন্য কে দেবার মত!

না!না! এসব ভেবে আমি কাদি না।

কি হবে কেঁদে?

ডেনড্রনের কিছু অনুভুতির প্রকাশ ছাড়া??

তবে সেদিন, ফোন রেখে দেবার পর অঝোরে কেঁদেছিলাম।

কিন্তু এর পর, আর না।

হয়তো ভোর বেলা, অথবা রাতে

তোর কথা মনে হলে,

মন ব্যাকুল হয়।

কিন্তু আমি কাদি না।

কি হবে কেঁদে!!

পার্কের বেঞ্চগুলো মনে করায় তোর কথা।

তবু আমি কাদি না।

চোখ দিয়ে হয়তো দু'এক ফোটা জল গড়িয়ে পড়ে,

কিন্তু কান্না তা নয়!

হ্যা! এখনো জোৎস্না রাতে তোকে মনে পড়ে

অবচেতন মন ফিরে পেতে চায় তোকে।

তবুও কাদি না।

সেই স্কুল মাঠ, লেকের পাড়,

রক্তলাল কৃস্নচুড়া, Physics lecture

হয়তো মনে করিয়ে দেবে তোকে।

কিন্তু তবু আমি কাঁদব না।

কি লাভ হবে কেঁদে??

সব ভুলে যদি, তুই সামনে ভাবতে পারিস

! তবে আমি কেন পারবো না!!

হয়তো কখনো, দু'এক ফোটা

জল দু' চোখ বেয়ে নামবে!

কিন্তু না! অশ্রু সেগুলো হবে না!!!

_____

হৃদি তোকে ভোলা অসম্ভব। তবু চাইবো তোকে ভেবে আর না কাঁদতে। যেখানে থাকিস,ভাল থাকিস

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

আমিনুর রহমান বলেছেন:




কষ্টের কবিতায় +++

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৭

সিগ্ধ কায়েস বলেছেন: প্রবল কস্ট

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++ :(

ভালো থাকবেন ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১২

সিগ্ধ কায়েস বলেছেন: চেষ্টা করবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.