নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুদ্ধ কারাবন্দী

সিগ্ধ কায়েস

নিশিকন্যারাই ভাল থাকে,ভাল থাকে না শুধু নিশি জাগা যুবকটা....

সিগ্ধ কায়েস › বিস্তারিত পোস্টঃ

নাটক - " ব্যাঁকা ভাই - কোরবান ''

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭



( এই নাটকের ২টি চরিত্র

এবং একটি ঘটনা ছাড়া সকল ঘটনা ও

চরিত্র কাল্পনিক )


পার্ট ১

ঘটনাস্থল - ব্যাঁকা ভাই এর চেম্বার

আই মিন অফিস আই মিন আস্তানা -

ব্যাঁকা ভাই চেয়ারে হেলান

বসে আছেন । দু চোখ আরামে বন্ধ ।

আরামে বন্ধ হবার কারন

হচ্ছে চান্দিছিলা ছগির ,

ব্যাঁকা ভাই এর খাস লোক । ্ডান

হাত ও বলা যায় । আরামের কারন

ছগির এই মুহূর্তে তার

ঘাড়ে স্পেশাল ম্যাসাজ দিচ্ছে ।

ছগির বলেছে এর নাম কুংফু

ম্যাসাজ , এবং এই ম্যসাজ

দিয়ে নাকি বাঘ থেকে শুরু

করে মন্ত্রি মিনিস্টার সকলকে '

বানিয়ে ' দেওয়া যায় ।

ছগির !

- জি ব্যাঁকা ভাই ??

এই ম্যাসাজ কই

থেইকা শিখলি রে তুই ?

- ঢাকার এক চাইনিজ

পারলারে কাজ করতাম ,

অইখানকার মালিক শিখাইসে ।

আমারে খুব স্নেহ করতো ।

হুম্ম । আচ্ছা , অখন অফ জা । বল , কেইস

কি ?

- জি ব্যাঁকা ভাই ??

আরে ব্যাটা বলসি কেইস কি ?

আবার কি ভেজাল

বান্ধাইয়া আমার কাছে আসছস ??

- আরে রে রে ব্যাঁকা ভাই

আপনে তো জিনিয়াস !!

( পা ছুঁয়ে সালাম করে )

আপনে কেমনে বুঝলেন আমার কেইস

আছে ??

আপনারে তো ডেইলি সকালে নিয়ম

কইরা চার বার কদম্বুসি করা দরকার

পাম-পট্টী মারবি না খবরদার !!

থাবড়াইয়া গালের দাত

ছুটায়া ফালামু !

- ওকে বস ! এই কানে ধরলাম ।

আচ্ছা এইবার ক । কি হইসে ??

- বস , ওই পাড়ার এক মাইয়া না ,

আমারে হুমকি দিসে ,

আমারে জেলের ভাত

খাওয়াইবো ।

কি হাঙ্কি-পাঙ্কি করসত অর

সাথে ?

- আরে বস কিচ্ছু না কিচ্ছু না ! কসম !!

ওরে আমি চিনিও না ! কই

থেইকা উইড়া আইসা আমারে শুরু

করলো ধুনা দেওয়া আর কইলো আর

যদি কোনো টাল্টি বাল্টি করি ,

তাইলে ডাইরেক্ট ১৪ শিক

হে হে হে , এর লাইগাই তো কই

তোর চক্ষের

নিচে কালশিটা ক্যান !!

হা হা হা !!

- তামশা কইরেন না বস , বহুত

টেনশনে আসি ।

আইচ্ছা ওকে ওকে । মেয়ের নাম

কি ?

- ফারিহা , বস ।

থাকে কই ?

- বস

আপনি অনুমতি দিলে এক্ষনি আপনারে লইয়া যাই ,

এখন বাইরে আসে ।

ও কোন সময় বাইরে থাকে তুই

কেমনে জানস ??

- না ...... ইয়ে ,... মানে বস ,

আপনি তো ওরে সাইজ করবেন , না ?

হুম্ম

- তাইলে চলেন বস , জলদি চলেন !!

ল যাই । ওই বল্টু !! বাইকের

চাবি বাইর কর ।

দৃশ্য ২ ।

ঘটনাস্থল - একটি গার্লস

কোচিং সেন্টার এর সামনে -

ছগির তোরে আগেই

কইসি আমি এইসব গার্লস কোচিং এর

সামনে আমার

লজ্জা লজ্জা লাগে ,

তাড়াতাড়ি কাম সার ।

- আরে বস এইডা কুনু কথা কইলেন ??

কেসটাই

তো একটা মাইয়ারে নিয়া ।

এতো ডরাইলে চলে ?? ( হটাত অন্য

দিকে তাকিয়ে ) ওই যে বস !!! ওই

যে ! আইতাসে !!

এমন সময়

হেটে আসছিলো ফারিহা ।

সাথে গুটি কয়েক অন্য তরুণী

ছগির - ওই মাইয়া ওই !! খাড়াও

কইলাম !

ফারিহা দাড়ালো । অন্যদের

কে বললো অপেক্ষা করতে ।

ব্যাঁকা ভাই মেয়েটার

দিকে অপলক তাকিয়ে রইলো ...

হা করে.........

ফারিহা - কি হইসে রে ছ্যাকা ??

ছগির - দেখলেন ভাই !! দেখসেন !!

কত্ত বড় বেয়াদপ এই মাইয়া !!

ব্যাঁকা ভাই - ওই তুই থাম ।

( ফারিহার দিকে তাকিয়ে ) ও

যা বলসে সব সত্যি ??

ফারিহা - কি বলসে ও ?

ব্যাঁকা ভাই - তুমি নাকি ওরে খুব

সাইজ করসো ?

ফারিহা - হুম্ম করসি । তো ?

ব্যাঁকা ভাই - ওর

নাকি কোনো দোষ ছিলো না ?

মানে ও নাকি তোমার

কোনো ক্ষতি করে নাই ?

ফারিহা - হুম । করে নাই ।

ব্যাঁকা ভাই - তাইলে এই কাজ

করলা ক্যান ??

ফারিহা - তাইলে ও আমার

বান্ধবী কে টিজ করলো ক্যান ??

ব্যাঁকা ভাই - কি ?? ওই ছগিরা !!

সত্যি ??

ছগির - না মানে ইয়ে বস

ফারিহা - ওই ! ইয়ে ইয়ে কি করস !! তুই

করস নাই এইসব কিচ্ছু ?? থাবড় চিনস ?

অইদিন মাইর খাইয়া শিক্ষা হয়

নাই ??

ব্যাঁকা ভাই - বুঝছি ...... যা বুঝার

বুঝছি

ছগির - আরে ব্যাঁকা ভাই ......।

ব্যাঁকা ভাই - ( গোটা চট্টগ্রাম

কাঁপানো ধমক ) থাম !!!! খাঁড়া তোর

ব্যাবস্থা আমি করতাসি । কত্ত বড়

সাহস তুই নিজে মাইয়ার

পিছে ঘুইরা ওখন আইসত

আমারে ফাসাইতে ?? তুই অফ

যা অক্ষন ।

বিকালে চেম্বারে আইবি ,

নাইলে কি হইবো বুঝস ই তো ( গলায়

পোচ দেবার ভঙ্গি ) ।

ছগির - ( ফ্যাকাশে মুখে ) জি , ভাই



ছগির এর প্রস্থান । ব্যাঁকা ভাই আর

ফারিহা মুখোমুখি -

ব্যাঁকা ভাই - আচ্ছা ,

তুমি একটা মেয়ে হইয়া ওর

মতো গন্ডার রে কেমনে সাইজ

করলা ??

ফারিহা - মানে ? কি বলতে চান ?

মেয়ে বলে কি কিছু

করতে পারবো না আমরা ??

আমরা নারী জাতি হলাম .........।

ব্যাঁকা ভাই -

আরে না না ওটা বলি নি ( লক্ষনীয়

- ব্যাঁকা ভাই হঠাত করে শুদ্ধ

ভাবে কথা বলছেন ) ।

মানে এতো সাহস

কোথা থেকে পেলে , মানে কেউ

যদি উলটা পালটা কিছু

করে বসতো ।

ফারিহা - সাহস পাবে না ।

ব্যাঁকা ভাই - কেনো ?

ফারিহা চুপ , মুখে ঈষৎ মুচকি হাসি

ব্যাঁকা ভাই - কি হলো ?

বলছো না কেন কিছু ??

ফারিহা - ( রহস্যময় হাসি দিয়ে )

আপনি আছেন কি করতে ??

ব্যাঁকা ভাই - কি ! কি বলো ??

ফারিহা - বুঝবা না । ( লক্ষনীয় -

তুমি সম্বোধন ) বাই ।

মুখ হা করে ব্যাঁকা ভাই

দাঁড়িয়ে থাকলো । ঘটনার

আকস্মিকতায় হতভম্ব সে ।

এরই মাধ্যমে ফারিহার জন্য

কোরবান হয়ে গেলো আমাদের

ব্যাঁকা ভাই ।

- সমাপ্তি -

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫

বাকি বিল্লাহ বলেছেন: B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.