| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত বাড়ছে, নেড়ি কুকুর গুলো ঘুমিয়ে পড়েছে। রাস্তার মানুষরাও নেই এখন। পুরো রাস্তা খালি। আর ঘন্টা দু'এক আগে এই খানটা ভাসমান প্রোস্টিটিউট এ ভরে ছিল। বোটানিক্যাল গার্ডেন এর এই দিকটায় ওদের আনাগোনা খুব বেশি। দেখতে দেখতে নোয়াখালীর হেলাল এর কথা মনে পড়ে যায় তার। লোকটা মফঃস্বল ছেড়ে আসলে ভালই টাকা পয়সা বানাত এতদিন এ।
আচ্ছা রাস্তার পাশের বস্তিটায় যে দু'টো বাচ্চা একবার তার ঘুমন্ত শরীরের উপর বসে রাজত্ব করছিল তারা এখন কোথায়? অথবা সেই ভিক্ষুক, যে পকেট মেরেছিল বলে তার ছেলেকে এক পায়ে দাড় করিয়ে রেখেছিল। গতিশীল সব, কিছুদিন পর কাউকে পাওয়া যায় না। শুধু স্নিগ্ধ নামের এক অদ্ভুত ছেলে আর তার মত বাকিরা হিমুর রুপার মত কাউকে খুজে যায়। হয়তো পায় আবার হয়তো পায় না। তারপর আবার সেই রাস্তায় হাটতে থাকে। অনেক হিসেব যে মেলাবার বাকি থাকে তখনো
-কায়েস মাহমুদ স্নিগ্ধ
©somewhere in net ltd.