| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোর জন্য হয়তো নীলপদ্ম আনতে পারবো না,
কিন্তু ক'টা কাঠগোলাপ ঠিক আনতে পারবো।
হয়তো নিজের জীবন দিতে পারবো না,
কিন্তু তোকে একটা নতুন জীবন দিতে পারব।
তোকে নিয়ে কোন মহাকাব্য হয় লিখতে পারবো না,
কিন্তু ছোটখাটো একটা কবিতা লিখে ফেলতেই পারি।
হয়তো রুপকথার রাণী বানাতে পারবো না,
তবুও একটা সাধারন ছেলের জীবনে স্থায়ী প্রতিমা বানাতে পারব।
জানি, হয়তো অনেক কিছুই দিতে পারবো না আমি,
কি করি বল? দেবার সাধ্য যে আমার নেই।
জানি, বাস্তবতার কাছে আবেগ নিতান্ত তুচ্ছ,
কিন্তু মানুষের মন তো আর বাস্তবতা বুঝে না,
সে তো কেবল আবেগ নিয়েই থাকে।
কি করবো আমি বল?
তোকে ছাড়া আমার জীবন যে,
গভীর অমানিশা ছাড়া আর কিছুই মনে হয় না।
তুই হয়তো ভাবছিস,
এসব আমার আবেগ!
আবেগের বসে বলছি এসব!
দু'দিন পর আর আবেগ থাকবে না!
কি জানি! হয়তোবা তাই!
কিন্তু কি করবো বল?
রক্তপ্রবাহের সাথে মিশে আছে,
তাকে তো আর মন থেকে মুছা যায় না।
এজন্য যে রক্ত ধুয়ে ফেলতে হবে,
রক্ত কি করে ধুতে হয়, আমি জানি না।
আচ্ছা...তুই কি জানিস?
হয়তো ভাবছিস আমার মাথাটা বুঝি গেল!
যদি তাই ভাবিস, আমি মেনে নেব।
অস্বিকার করবো না,
ভালোবাসা মানুষকে কিছুটা পাগলে দেয়,
আমি হয়তো তারই শিকার।
কি করা? আমি যে মহাপুরুষ নই,
খুব সাধারন একজন মানুষ।
সাধারন মানুষ তো আর,
আবেগের উর্ধে যেতে পারে না!
কিন্তু জানিস? এই সাধারন মানুষরাই না..
ভালবাসতে পারে।
মন প্রান দিয়ে ভালবাসতে পারে।
তুই হয়তো হয়তো যুক্তি দেখাবি!
বলবি এ সম্ভব না!
কিন্তু আমার মত অবার্চিন অবোধেরা যে,
যুক্তি বোঝে না।
আমি যে আবেগের সাথে যুদ্ধ করে,
পরাজিত একক সৈনিক!
আমি কি করে যুক্তি বুঝবো বল?
আমার মত কিছু অবিবেচক অপদার্থ আছে,
যারা আবেগ নিয়েই বেঁচে থাকতে চায়।
বাস্তবতার ছোঁয়া আমাদের মাঝে নেই।
সমাজের আর সবার থেকে আলাদা,
অতটা যান্ত্রিক এখনো হতে পারি নি।
হতে চাই ও না!
আবেগের মাঝেই বাঁচতে দে আমায়।
হয়তো ভাবছিস, আমার ভুল হচ্ছে
যদি তাই হয়, তাহলে কেন
একটা দিন তোকে না দেখে থাকতে পারি না?
তোর গলা না শুনে ঘুমাতে পারি না?
কেন তোর পাশে,
আর কাউকে মেনে নিতে পারি না?
হয়তো তোকে ভালবাসি তাই।
থাক! তোর উপর আর চাপ বাড়াবো না!
আজকের এই পড়ন্ত বিকেলে,
শুধু এটুকুই বলব-
"আমাকে ভালবাসার প্রয়োজন নেই,
শুধু তোকে অন্ধভাবে ভালবাসার
অধিকারটুকু আমায় দে।
আর কিছুই চাইবো না আমি! "
©somewhere in net ltd.