নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুদ্ধ কারাবন্দী

সিগ্ধ কায়েস

নিশিকন্যারাই ভাল থাকে,ভাল থাকে না শুধু নিশি জাগা যুবকটা....

সিগ্ধ কায়েস › বিস্তারিত পোস্টঃ

কলেজ সিলিং এর গান

১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩০

আমাদের কলেজের কাঠের সিলিং গুলার একটার মধ্যে কলেজের প্রথম দিন এই লাইনটা পাইসিলাম
" আমি আগন্তুক আমি অগত্য,
তাই বলে আমি অবাঞ্চিত "
ভাল লাগসিল তাই খাতায় লিখে রাখসিলাম। ওই লাইন দুইটাকে ভিত্তি করে এই গানটা লিখেছি।জানি না লাইন গুলো কার! তবে যারই হোক, তার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আমার


লিরিকঃকলেজ সিলিং এর গান
-কায়েস মাহমুদ স্নিগ্ধ
আমি আগন্তুক আমি অগত্য
তাই বলে কি আমি অবাঞ্চিত?
আমি নিঃস আমি জঞ্জাল
তাই আমার কি কিছু নেই আর?
যা থাকবে তাও হারাতে হবে
কি অদ্ভুত নিয়মে,
অধমের চেয়ে অধম যে তার
হারানোর কি আছে?
আমি দুর্বার আমি ঝঞ্জা
তাই ঘুম ভেংগে যাই তন্দ্রা।
আমি দুর্বল আমি শোষিত
হবই না তো আন্দোলিত।
যা থাকবে তাও হারাতে হবে
কি অদ্ভুত নিয়মে,
অধমের চেয়ে অধম যে তার
হারানোর কি আছে?
কলেজ স্ট্রিটের পাশ ধরে হাটে
চশমা চোখে এক ছেলে।
স্বপ্ন গুলো দেখতে গেলেই
যার স্বপ্ন শুধু ভাংগে।
যা থাকবে তাও হারাতে হবে
কি অদ্ভুত নিয়মে,
অধমের চেয়ে অধম যে তার
হারানোর কি আছে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.