| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়তমা,
হয়তো এটিই তোর কাছে লেখা আমার শেষ চিঠি।চোখের অশ্রুগুলোর কাছে দিন দিনঋণী হয়ে যাচ্ছি। তোরভালবাসাগুলো মনে হলেই চোখের পাতাগুলো ভিজে উঠে। কষ্টের মাত্রাগুলো থার্মোমিটারের পারদের মত বেড়ে উঠে। তাই ভেবেছি আর তোকে মনে করব না।না আর মনে করা যাবে না তোর মিষ্টি তৃপ্তিমাখা মুখখানা। তুই ভাল আছিস তো..?জানিস আমি না তোকে ছাড়া একা খুব ভাল আছি। শুধু ঘুমহীন রাতগুলো খুব মিস করি। এখন আর মোবাইলের ব্যালেন্স শেষ হওয়ার ভয় নেই। অল্প কিছু টাকা দিয়েই এখন আমার মাসখানেক চলে যায়। তোকে নিয়ে এখন আর এতটা ভাবি না। জানো তবু খুব ভাল আছি। শুধু একবার হাতটা ধরার সে লোভ আমি কত আগেই ছেড়ে দিয়েছি। তোর এলো চুলের গন্ধ পাবার জন্য এখন আর পাগল হই না। সত্যিই আমি খুব ভাল আছি। তোর দেয়া কষ্টগুলো এখন আর আমায় কাঁদায় না।হয়তোবা অনুভূতিগুলো ভোঁতা হয়ে গেছে।আর তোর প্রতি আমার অভিমানগুলো,আমি তুলো বানিয়ে উড়িয়ে দিয়েছি দূর আকাশে।তবে মায়াটা রয়ে গেছে এখনও,উইপোকা কুরে কুরে খাচ্ছে।হয়তো তোকে আর হাসতে দেখব না. . . . . . . . . তোর সাথে আর দেখা হবে কিনা তাও সন্দেহ। আর হলেও তুই হয়ত না চেনারই চেষ্টা করবি, তাই না.?? আর আমাকে এতটা ভালবাসার জন্য ধন্যবাদ। মানুষ ত একটু ভালবাসা পেলেই কত খুশি হয় আর আমি তো অসংখ্য ভালবাসা পেয়ে গেলাম তোমার কাছ থেকে। সত্যিই আমি কৃতড্ঞ তোর কাছে। জানিস আমি না মরে গেছি । ভয় পাস না, মৃত্যুটা আমার অনুভবের, আমার ভালবাসার,মৃত্যুটা তোমাকে কাছে না পাওয়ার। তবে এর জন্য আমি তোকে দায়ী করব না।ভালবাসার মানুষদের অপরাধী করতে নেই। তাদের শুধু ভালবাসতে হয় মন ও আত্মার সবটুকু দিয়ে। খুব ইচ্ছে ছিল তোকে একদিন জড়িয়ে ধরে বলব, -'অনেক ভালবাসি তোকে, প্লিজ আমায় ছেড়ে কোথাও যাস না আজ অনেক কিছু বলে ফেললাম। মনটা আবার খারাপ হয়ে যাচ্ছে।চোখের কোণে কিছু লোনা পানির অস্তিত্ব টের পাচ্ছি। না আর লেখব না তোকে নিয়ে। জানিই ত তোকে আর ফিরে পাব না। তুই আর ভালবাসা আজ আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছিস। তোর প্রতি আমার অনুরোধ কখনও মন খারাপ করবি না কেমন..! আর অন্তত আমার জন্য তোর চোখের জল ব্যয় করিস না। হয়তো তোর চোখের জল পাওয়ার যোগ্যতাটুকুও আমার নেই। ভালো থেকো আমার কাছের মানুষ, অনেক অনেক ভালো থেকো।
ইতি-
তোর 'কেউ না'
২|
১৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২০
কলমের কালি শেষ বলেছেন: গদ্য আঁকারে লিখলে আরও ভাল হত । ![]()
৩|
১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৭
সিগ্ধ কায়েস বলেছেন: ধন্যবাদ। এটা ঠিক গদ্য না ঠিক পদ্য না। একটা চিঠিই এটা ।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৬
নুরএমডিচৌধূরী বলেছেন: কায়েস ভাই
অনেক পোষ্ট
কোনটা রেখে কোন্টায় কমেন্টস করব
ভেবে পাচ্ছিনা
সবি ভাল লেগেছে
যদিও সময়ের অভাবে
পুরোটা
পড়তে পারিনি
সময়ে পড়ে নেব
থ্যাংকস