নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুদ্ধ কারাবন্দী

সিগ্ধ কায়েস

নিশিকন্যারাই ভাল থাকে,ভাল থাকে না শুধু নিশি জাগা যুবকটা....

সিগ্ধ কায়েস › বিস্তারিত পোস্টঃ

সেদিন দেখেছিলাম তোমায়

২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৭

সেদিন দেখেছিলাম তোমায়,
সেদিন দেখেছিলাম তোমায়, সাদা কাশের মাঝারে।
সেদিন দেখেছিলাম তোমায়, সাঁঝরাতের মায়াতে।
সেদিন দেখেছিলাম তোমায়,
কাল মেঘের অন্তরালে।
সেদিন দেখেছিলাম তোমায় গঙ্গোত্রীর বহ ধারাতে।
সেদিন দেখেছিলাম তোমায়,
বৃষ্টি ভেজা রাস্তা ধরে,
গুনগুনিয়ে হেঁটে চলে,
রসূলপূরের কুড়েটিতে।
সেদিন দেখেছিলাম তোমায়,
দমকা হাওয়ায় ঝড়ের মাঝে,
হঠাৎ করে ঝটকা এসে,
খোলা চুলের উড়ুনিতে।
সেদিন দেখেছিলাম তোমায়,
ধুলিবালির এ শহরটাতে,
হাইব্রিডাইজড লোকগুলোর মাঝে,
একটু হাসির ঝলকা নিয়ে।
তোমায় দেখেছিলাম আমি,
ফিজিক্স লেকচারের ফাঁকে,
রাশভারী ওই গলার মাঝে,
আমার হাতের কলমটাতে।
তোমায় দেখেছিলাম আমি,
মন্দার এন্ড কোম্পানিজ এ,
ভর সন্ধায় আড্ডা দিয়ে,
ঘর মুখোটি হবার পথে।
সেদিন দেখেছিলাম তোমায়,
শ্যামা-লক্ষী পুজোর রাতে।
সেদিন দেখেছিলাম তোমায়,
তপোব্যাক্তির প্রার্থনাতে।
সেদিন দেখেছিলাম তোমায়,
অন্থ্রো-ক্যাথলিক চার্চটিতে।
সেদিন দেখেছিলাম তোমায়,
ঈদগাহ তে যাবার পথে।
সেদিন দেখেছিলাম তোমায়,
হ্যা কাশবালিকা!
সেদিন দেখেছিলাম তোমায়।
সেদিন দেখেছিলাম তোমায়,
ঐ সাদা কাশবনের ছোয়ায়!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২১

শুভ্র বিকেল বলেছেন: অনেক ভাল লেগেছে, ধন্যবাদ।

২| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪০

ইমতিয়াজ ১৩ বলেছেন: তোমায় দেখেছিলাম আমি,
ফিজিক্স লেকচারের ফাঁকে,
রাশভারী ওই গলার মাঝে,
আমার হাতের কলমটাতে।



বেশী ভাল লাগা অংশটুকু কপি কররাম।

২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০২

সিগ্ধ কায়েস বলেছেন: এই অংশের বাকি অংশ - স্যারের চিল্লানি " ক্লাস রুম কি প্রেম করার জায়গা? " :প

৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০০

তুষার কাব্য বলেছেন: ভাল লেগেছে ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.