| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুদিন কিছু লিখি না তোকে নিয়ে,
কেন জানি পারছি না!
সাদা কাগজ সামনে নিয়ে,
অর্থহীন কল্ম কামড়ে যাই।
শুধু লেখাটাই হয় না!
ভাবলাম হয়তো হবে না এভাবে ,
যান্ত্রিক হই!
কি-বোর্ডে হাত রাখি,ধুলা ঝেড়ে নেই।
নাহ!তবুও বন্ধা এ হাত!
কিছুতেই যে সে লেখে না কিছু!
কেন হচ্ছে এমন?
তোকে ঘিরে যে জাল গুলো ছিল,
সুস্বপ্নের মায়াজাল,
সেগুলো কি পুরোই ছিড়ে গেল?
শেষ আগলাটাও কি নেই আর?
নাকি দুঃস্মৃতির ঘূর্ণিপথে আঁটকে গেছে সব?
আচ্ছা এ জগতে কি ,
কবিদের ভালবাসার অধিকার নেই ?
তাদের জন্য কি শুধু,
এক গাদা কস্টই আছে?
যেমন আমি পেয়েছিলাম ,
ভালবেসে ষোড়শী শ্যামবর্ণ বালিকাটিকে!
ধুর ! ভনিতা করে কি হবে!
তোকেই তো ভালবেসে ছিলাম ,
আমার নিশিকন্যাকে!
ভেবেছিলাম আঁকড়ে রাখবো তোকে,
সারা জীবন,
যক্ষের ধনের মত!
ভেবেছিলাম স্বপ্নের এই অসমাপ্ত জালটা,
বুনে ফেলবো,
তোকে সাথী করে !
কিন্তু কি আর হল!
শুধু পোড়া ছাই!
কিছু সুসময় আজ দূঃস্বপ্নের মত তাড়িয়ে বেড়ায়,
কস্টগুলো মাপতে গেলে,
হয়তো এই থার্মোমিটারই ভেঙ্গে যাবে।
কস্টের পারদ গুলো যে বেড়েই যায় শুধু।
জানিস গীটারের তার ছিড়ে,
সেদিন হাতটা কেটে গেল;
লাল রক্তগুলো দেখে ,বারবার সেদিন
তোর লাজরাঙ্গা মুখটা মনে ভাসছিল।
মাঝে মাঝে গভীর রাতে,
যখন আনমনে সিগারেট ধরাই;
তখন মনে পড়ে,
এই সিগারেট নিয়ে কতই না বকেছি তোকে।
বলতাম-“এত কাল ঠোট হলে,
মাকে বউ দেখাব কি করে”
কিন্তু আজ না তোর ঐ
ঠোটগুলৈ ছুঁতে ইচ্ছে করছে খুব!
এখন কি চেইন স্মোকার হয়ে গেছিস?
কখনো কি মনে পড়ে না,
একজন তোকে না করতো?
নাকি ধোঁয়ার সাথে তাকেও উড়িয়ে দিয়েছিস?
কি জানি! হয়তো তাই করেছিস!
আমার মত থার্ডক্লাস ছেলেদের,
কেই বা মনে রাখতে যাবে!
আমাদের তাড়াতাড়ি ভুলতে পারলেই,
তো বাঁচে সবাই!
আচ্ছা এখনো কি জেভিয়ারের পাশে,
সে পুরোনো বাড়িতেই আছিস?
নাকি আগারগাও এর ফ্লাটে চলে গেছিস?
ঐ বাড়িটার সাথে যে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে!
তোর ফোনে আমার নামটা
কি এখনো আছে?
নাকি ফোনের সাথে সাথে মন থেকেও
মুছে ফেছিস আমায়?
মাস্টারপাড়ার শেষ দিকটায় গেলে,
একটা দীর্শশ্বাস ফেলি।
তোর গলা প্রথম শুনেছিলাম যেখানে।
তুই ফোন ধরে বলেছিলি-
“হ্যা!আমিই তাহিয়া!”
অপু দেখেছিল সেদিন,
অপুকে চিনিস তো?
ওই যে 2nd year এর ছেলেটা!
মনে আছে সাকিব তোকে কাঁঠালআপা বলতো?
তোর তেপ্পান্নটা কাঁঠালের জন্য!
তুই রেগে নালিশ করেছিলি আমায়,
আর আমি হেসেছিলাম!
অনর্থক হাসি! তবু স্মৃতিময় !
এই দাইদ্দা কেমন আছে রে?
উনার নামতো ভুলেই গেলাম!!
কি যেন নাম উনার!
ও হ্যা! মনে পড়েছে।
রিফাত!
ঐ আপুটা দেশে ফিরেছে?
তার হবু বউ যে!
একটা মজা কি জানিস?
যে রাতে তুই ব্রেকয়াপ করলি,
সেদিন সকালেই ,
আমি রিলেশানশীপ স্ট্যাটাস সিংগেল করেছিলাম!
কি জন্য মনে নেই,
তবে করেছিলাম!
আমার টেলিপ্যাথির জোর ভালই ,তাই না?
এই জানিস! ফারাবি টা অনেক ভাল বন্ধু আমার।
তোর সাথে নাকি সমস্যা হয়েছে?
আমাকে নিয়ে?
কেন আমাকে নিয়ে ঝামেলা করিস?
তোদের মাঝে আমি কি!
শুধু আগাছার মত একটা জীব!
এই যা! একটা কথা তো বলাই হল না!
আমাদের জুলজি ম্যাম না, পুরো তোর মত কথা বলে!
আজ ক্লাস করার সময় তাই,বারবার,
স্মৃতির খাতাটা ঘাটছিলাম।
বারবার আমার সামনে,
আমার নিশিকন্যার মুখটাই ভাসছিল।
এই দেখ! আবার সেই দুঃখের খসড়াই লিখলাম!
ভাবলাম কিছু ভাল লিখবো!
নাহ! আমায় দিয়ে হবে না!
লিখবই না আর!
কাগজটা ছিড়ে সেই,
পেপার বাস্কেটেই ফেলে দিব!
তার পর হয়তো পুরোনো কাগজ গুলোর সাথে ফেলে দিব!
তোকে তো আর দেওা যাবে না!
আচ্ছা নিশিকন্যা!
তুই ভাল আছিস তো?
যে নতুন মানুষ টিকে পেয়েছিস,
সে ভাল তো?
ভালই হবে!
আমার মত থার্ডক্লাস তো আর না!
অযথা বকবক করছি!
পাগলের প্রলাপ যেন, থামছেই না!
মনে হচ্ছে যেন,
অনন্তকাল ধরে লিখে গেলেও,
ফুরাবে না লেখা!
কিছু তেই না!
সাদা কাগজের মাঝে-
একটা কৃষ্ণগহ্বর বানিয়ে ফেলবো হয়তো!
আচ্ছা, সেখানে কি পাব তোকে?
ধুর ! কি সব বলছি!
ভাল থাক তুই,
ভাল থাক আমার নিশিকন্যা।
অনেক ভাল থাক!
৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫৫
সিগ্ধ কায়েস বলেছেন: হয়তো
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৫
নুর ইসলাম রফিক বলেছেন: ধুর ! কি সব বলছি!
ভাল থাক তুই,
ভাল থাক আমার নিশিকন্যা।
অনেক ভাল থাক!
নিশিকন্যারাই ভাল থাকে,
ভাল থাকে না শুধু নিষি জাগা যুবকটা......