নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুদ্ধ কারাবন্দী

সিগ্ধ কায়েস

নিশিকন্যারাই ভাল থাকে,ভাল থাকে না শুধু নিশি জাগা যুবকটা....

সিগ্ধ কায়েস › বিস্তারিত পোস্টঃ

অতৃপ্ত কবি

৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩২

কবিতা এখন আর লেখা হয় না,
ছন্দ গুলো হারিয়ে ফেলেছি।
কেন হারাবো না বল?
তোকে ভেবেই তো সব ছন্দ পেতাম!
অবশ্য এখনো তোকে ভাবি,
তবে হাতে কলম না,
থাকে বিষের পেয়ালা ।
আর কোনদিন হয়তো লেখা হবে না কোন কবিতা,
আবেগের বড় অভাব এখন
অনেকটা নিষ্ক্রিয় মৌল গুলোর মত।
না লেখার অতৃপ্তি নিয়েই,
হয়তো একদিন মরে যাব।
শেয়াল, কুকুর খুবলে খাবে এ নস্ট দেহ।
ওহ! না! দেহ না তো! লাশ!
কেউ ঘুরেও দেখবে না
অথবা একবার তাকিয়ে, মেকিকরুনা ফুটিয়ে বলবে.....
ছেলে টা কবি হতে চেয়েছিল............।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪০

সরদার হারুন বলেছেন: মরার পরেওতো কবি খেতাপ পাওয়া যাবে ।তাতে দোষ কি ?

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৬

সিগ্ধ কায়েস বলেছেন: হাহাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.