নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুদ্ধ কারাবন্দী

সিগ্ধ কায়েস

নিশিকন্যারাই ভাল থাকে,ভাল থাকে না শুধু নিশি জাগা যুবকটা....

সিগ্ধ কায়েস › বিস্তারিত পোস্টঃ

সুখ

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৫

আচ্ছা সুখ জিনিসটা কি?

এক্ষেত্রে আমি বলবো সুখ
জিনিসটা আপেক্ষিক। তোমার
মনে হবে হয়তো আমি তার
চেয়ে অসুখী, কিন্তু বস্তুত
তুমি আরেকজনের সাপেক্ষে কিন্তু
সুখী। একটা ছোট্ট বাচ্চা রংগিন
চশমা পেলে খুশি। কিন্তু কিছুদিন পর
আর তার সেগুলোর মোহ থাকবে না।
সেরকম একজন লোক যদি আকিজ
বিড়ি খায় সে ভাববে যে লোক
ব্লাক বা সুইস খায় সে অনেক
সুখে আছে,কিন্তু ব্লাক
খাওয়া লোকটা ভাবে মারিভোলো খাওয়া লোক
সুখী।একজন রিকশাওয়ালা কোন দিন ভাল খেতে পারলে ভাবে যে সে অনেক কিছু পেয়েছে, কিন্তু অন্য কারো কাছে হয়তো তা রোজকার ব্যাপার! একজন তরুন কবি যখন প্রথম তার লেখা মুদ্রিত দেখে তখন তার মধ্যে সব পেয়েছির আনন্দ থাকে, কিন্তু শেষ বয়সে রবীন্দ্রনাথ ও বলেন কি পেলাম আমি!
আমরা হয়তো ২ ঘন্টা ইলেক্ট্রিসিটি না থাকলে ক্ষিপ্ত হই, কিন্তু আজ দেখুন আমি ভাবছি আধ ঘন্টার জন্য পাওয়ার সাপ্লাই পাই! ফোন আর ল্যাপটপ টা একটু চার্জ দি। একটু পড়ালেখা করি,অসমাপ্ত কবিতা টা শেষ করি!!আবার ধরুন এখন cr7 গোল করায় আমি খুশি। কিন্তু একজন গ্রানাডা সমর্থক অবশ্যই নয়।
এরকমই তুমি সারাজীবন কোন কিছু
উদ্দেশ্য করে কাটালে, কিন্তু
সে জায়গায় গিয়ে মনে হল এটাই
কি চেয়েছিলাম আমি? সুখ জিনিস
টা আপেক্ষিক । অনুভুতির কিছু রক্তবিন্দু
অথবা খোলা হাওয়া। তুমি সব সময় ই
সুখী কিন্তু সবসময় অসুখী।
আমার এক টিচার বলেন ( NGC যারা আছেন তারা চিনবেন, আলী আককবর স্যার) " সুখ বিষয়টা ওতি তুচ্ছ।কিন্তু
তা খুজে পাওয়াটাই বড় ব্যাপার।
কিন্তু
খুজে পেলে বলে যে "ওমা এটা নি সুখ!!!
আর এই সুখ আমি কতো খুঁজেছি। "
সুখ জিনিশটা আসলেই আপেক্ষিক। শুধু
খুজে নেওয়াটাই আসল।"
আসলে ঠিক সেটাই। আপেক্ষিক। আপেক্ষিকতার সুত্রও কিন্তু এটাই বলে। সূখ খুজে নিতে হবে। প্রয়োজনে প্রসংগ বস্তু পাল্টে নিয়ে!

N.B: Thanks নাহিন। স্যারের কথা টা প্রচার করা আর ম্যালা দিন আমারে আরেকটা তত্ত্ব দিতে অনুপ্রানিত করায়। :-)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫০

ওমার হক বলেছেন: আমার লেখা "মানুষ সবসময় নিজে কেই ভালবাসে" পড়ার আবেদন B:-/ B:-/

২| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ভাবনা । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.