| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তার একটা নাম দিতে হবে,
নতুন একটা নাম।
অনুভুতি জড়ানো,
আবেগ মোড়ানো,
একটা নাম।
কি নাম দেব?
কবিরা যেমন দিতেন তেমন?
তার ঠোট দুটো নিয়ে।
কিন্তু তারা তো প্রিয়ার লাল
ঠোটে মত্ত!
আমার প্রিয়ার ঠোট যে কাল!
একি কৃষ্ণপিয়া?
এতো রাধাকে বলে!
বংশীবাদকের অভিসারিকা!
কিন্তু আমি যে কৃষ্ণ নই!
তবে কি নাম দিব?
মেঘবালিকা?
লম্বা চুল ছিল তার,
মেঘকাল!
জীবনানন্দ হয়তো বিদিশার
নিশা খুজে পাবেন!
আমি পেলাম মেঘবালিকা
অথবা নিশিকন্যা!
কিন্তু এ নাম যে আগেই দিয়েছি!
আচ্ছা নীলিমা বা রুপা?
নাহ! এগুলো ও না।
তবে! কি হবে আর?
সে কি আড়ালেই চলে যাবে?
নাকি থেকে যাবে!
আরো একটিবার থেকে যাবে,
এই কবিতাসক্ত বালক পিয়া হয়ে!
©somewhere in net ltd.