নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুদ্ধ কারাবন্দী

সিগ্ধ কায়েস

নিশিকন্যারাই ভাল থাকে,ভাল থাকে না শুধু নিশি জাগা যুবকটা....

সিগ্ধ কায়েস › বিস্তারিত পোস্টঃ

কোথায় ভিসুভিয়াস

০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

কোথায় তুমি?

হারিয়ে গেছ?

ঐ সিগারেটটির মত?

আজ বিকালে ছুড়ে ফেলা শেষ সিগারেটটি!

হাওয়ার ঘোরে যা ধুলোয় হারিয়ে গেল!

নাকি ঐ সোভিয়েত?

লেনিন সমাজের অদম্য প্রহরী!

হঠাৎ ভেঙে আজ পুরোই হারিয়ে গেল!

তুমি কি এমনই হারিয়ে গেছো?

নাকি আশে-পাশেই আছো ?

যদি থাকো,

তবে কোথায় তুমি?

চুপি চুপি দেখছো আমায়?

দেখছো আমার ধ্বংস,

দেখছো কিভাবে সিগারেট

ফুঁকে লিভার আজ পোড়া ছাই?

দ্যাখো!

দেখতেই পারো!

তবে করুনা করে আর ফিরতে চেয়োনা!

ফিরতে ইচ্ছে হলে ইচ্ছে পুড়িয়ে ফেলো,

ভুলেও আমায় খুঁজবে না!

যদি খোঁজ

তবে দেখবে আমি নেই,

নইলে, স্তব্ধ পড়ে আছি-

কলোসিয়ামে মরে থাকা কোন গ্ল্যাডিয়েটরের মত!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

রশিদ সভাপতি মুমুরদিয়া বলেছেন: ধন্যবাদ, ভাল লাগল+++++++

২| ০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

সুমন কর বলেছেন: ভাল লাগল।

টাইপে অারো যত্নশীল হতে হবে।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

সপ্নডানা বলেছেন: ধন্যবাদ, ভাল লাগল (Y)

http://tech-tips99.blogspot.com/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.