| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেলখানার এ সেলটায় আর থাকতে হবে না,
রায় এসেছে আমার।
কাল ওরা এসে তালা খুলে যাবে।
বের করে নেবে আমায়,
এ অন্ধ কুঠুরি থেকে।
রায় এসেছে যে আমার!
কাল আবার সুর্যের আলো দেখবো।
প্রাণভরে,
যতটা দেখা যায়।
কাল আবার তাকে দেখবো।
তার মায়াভরা মুখ,এলোমেলো চুল।
কতদিন পর দেখবো!
তৃপ্তির সাথে।
দেখবো নাই বা কেন?
রায় এসেছে যে আমার!
শুনতে পাচ্ছ?
রায় এসেছে।
আমার ফাসির রায় এসেছে!
©somewhere in net ltd.