নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুদ্ধ কারাবন্দী

সিগ্ধ কায়েস

নিশিকন্যারাই ভাল থাকে,ভাল থাকে না শুধু নিশি জাগা যুবকটা....

সিগ্ধ কায়েস › বিস্তারিত পোস্টঃ

দেখ্না চোখ খুলে

১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৩

স্কুলের দিন দিনগুলো কি মনে পড়ে?
যখন একপলকে তোর পানে র'তাম চেয়ে।
তুই বলতি মুখ ভেংচিয়ে,
এত দেখিসনে রে, চোখটাই তোর যাবে।
যখন বই খাতা আর অন্য সবের মাঝে,
তোর নামটিই যেতাম শুধু খুজে।
তুই বলতি একটু রেগে,
করিসনে ভূল,পস্তাবি তুই শেষে।
যখন ডাইরি জুড়ে,
প্রেমকাব্যটিই যেতাম শুধু লিখে।
তুই বলতি ক্ষানিক হেসে,
কালির দাম কি কমে গেল নাকি দেশে!
যখন আমি লেকের পাশে বসে,
মুগ্ধ হতাম হেঁটে যাওয়া তোর দেখে।
আর তুই উঠে বলতি চেঁচিয়ে,
এবার আমায় খাবি নাকি তুই গিলে!
হঠাৎ করেই কোথায় গেলি দূরে?
ঘাস ফুলেদের পাইনা আর খুঁজে।
স্কুল পাঁচিলের উপরটিতে বসে,
কাউকে আর হাত নাড়ি না হেসে।
আজো আমি রেলরাস্তায় যাই হেঁটে,
খালি হাত-কাঁধে গিটারটি ঝুলিয়ে।
ভেবে যাই হঠাৎ করেই এসে,
দিবিই তুই আমায় চমকিয়ে।
এই দেখ দেখ, দেখনা চোখ খুলে,
হেঁটে হেঁটে কোথা এলি রে তুই চলে।
আজ আবার এত দিন পার করে,
সেই স্কুলের মাঠেই এলাম রে দূ'জনে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: নস্টালজিক

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৩

সিগ্ধ কায়েস বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.