| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কবিতারা হারিয়ে যায়,
আমার কবিতারা হারিয়ে যায়,
কলেজ,বই এর কোনে কোনে।
আমার কবিতারা হারিয়ে যায়,
জিংকের এস অরবিটালে।
আমার কবিতারা হারিয়ে যায়,
ব্যাংকিং এর থিটার মানে।
আমার কবিতারা হারিয়ে যায়,
মেন্ডেলিয়ান সুত্র মেনে।
আমার কবিতারা হারিয়ে যায়,
বুলিয়ানের ক্যারিবিটে।
আমার কবিতারা হারিয়ে যায়,
চার নং ফ্লো চার্টের মাঝে।
আমার কবিতারা হারিয়ে যায়,
চাষার দুক্ষুলেখায় মজে।
আমার কবিতারা হারিয়ে যায়,
দা কার্তের এক্স অক্ষ দিয়ে।
©somewhere in net ltd.