| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দসেনা
নাম: মাহাথির হক বয়স: আঠারো বছর, এক মাস, তিন দিন, তের ঘন্টা, আট মিনিট (Last updated 17 april, 2013; 01:08 pm আমি নির্দিষ্ট ধরণের মানুষ না| একেক সময় একেক ধরণ| মুডের উপর নির্ভর করে| এখন পর্যন্ত নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছিলাম, কিন্তু বন্ধুসংখ্যা অনেক কম| মানে আমি যথেষ্ট সামাজিক না| নিষ্ক্রিয় গ্যাস টাইপ পাবলিক| ভালো অভ্যাস শুধু একটাই, গল্প-কবিতা পড়া| খারাপ অভ্যাসের অন্ত নেই, প্রায় সিগারেটও খাই| অন্ধকার খুব প্রিয়| ঝড়-বর্ষা খুব প্রিয়| মিষ্টান্নভোজী| প্রিয় রঙ কালো, সাদা, লাল, নীল| একটু অলস পাবলিক| বিতর্ক ও হাসিঠাট্টা পছন্দ| খুব বেশি মানুষের সাথে না মেশার কারণে সামাজিক আচরণগত সমস্যা আছে| সংশোধনের চেষ্টায় আছি|
আমি সেই ইদুঁর,
যে ভাবে দুনিয়ার সুরঙ্গ ঘেটে
সে নিশ্চিত একদিন চাঁদের দেশে পৌঁছবে|
হ্যাঁ, আমি অতটাই আশাবাদী|
আমি সেই কুকুর,
যে মনে করে কোনো এক ডাস্টবিনে
লুকিয়ে আছে অফুরন্ত হাড্ডির খনি-
হ্যাঁ, আমি অতটাই কাল্পিক|
আমি ধর্মালয়ের সামনে বসে থাকা
পাঁচ বছরের ভিখিরি-
যে অবাক চোখে তাকিয়ে দেখে কপাল ঠুকে মানুষ কিভাবে
মানবতা রক্ষা করে|
সে স্বপ্ন দেখে এর মধ্যে কেউ হয়তো তার ভিখিরি দশা দূর করবে
হ্যাঁ আমি অতটাই স্বাপ্নিক|
আমি স্টেডিয়ামের গেটে ঠোটে সিগারেট চেপে ধরা সেই তরুণ,
যে একরাশ ধোঁয়া ছেডে ভাবে
ধোয়া কাটলেই রুমাকে দেখা যাবেহ্যাঁ, রুমা আমি তোকে অতটাই ভালোবাসি (সংক্ষেপিত)
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:১৯
আমিনুর রহমান বলেছেন:
বেশ লাগলো তো/ দারুন +++