নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব যদি আজ বদলে যেত

আমিতো গিয়েছি জেনে প্রনয়ের দারুন আকালে নীল নীল বণভুমি ভেতরে জমালে- কেউ কেউ চলে যায়, চলে যেতে হয়, অবলীলাক্রমে কেউ কেউ বেছে নেয় প্ৃথক প্লাবন। কেউ কেউ এইভাবে চলে যায় বুকে নিয়ে ব্যাকুল আগুন।

সব যদি আজ বদলে যেত › বিস্তারিত পোস্টঃ

আমার কাছে নতুন বছরের মানে(মন খারাপ করা লেখা)

০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১:৩৭

নতুন বছর মানে আর একধাপ ম্ৃত্যুর কাছাকাছি যাওয়া।মরনকে ডরাইনা, বললে ভুল হবে।মরনকে কে না ভয় পায়।তবে বেঁচে থাকার যে আনন্দ তা আর আগের মত নেই।বাবা-মা,বোন আছে তাই সবকিছু নিয়ে মানিয়ে চলতে হয়।হয়ত সবই করছি, সবাই হয়তো বলবে, ঢং করছি।

আসলেই তো নাওয়া-খাওয়া,ঘুম,অফিস সবতো ঠিক মতই চলছে, তবে আর কিসের জন্য আমার এই জীবন থেকে মুখ ফিরিয়ে নেয়া। আমি এর উত্তর জানি না। আমি আসলে কিছুই জানি না।



একসময় আমার আর বাবা-মার স্বপ্ন এক ছিল।কিন্তু হঠাৎ করেই কে যেন সেই স্বপ্নে তার ব্যাপক অধিকার বুঝিয়ে দিল।এখন আমার স্বপ্ন সেই অন্য কারো স্বপ্নকে স্বার্থক করা।আবার বাবা-মার স্বপ্ন আমাকে সুখি দেখা।কিন্তু কিভাবে এতগুলি স্বপ্ন বাস্তবে পরিনত করি, যেখানে আজও আমি চরমভাবে অনাহুত তোমার কাছে।



২০০৮ এ গাড়ি কিনা ছারা তেমন কোন প্রাপ্তি নেই। সবচেয়ে যেইকাজটা ইনজয় করেছি, তা হচ্ছে তোমার জন্য অপেক্ষা।২০০৯ কেন যতদিন সম্ভব, অপেক্ষা করে যাবো।



২০০৯ এ বাবা-মা,বোন এদের সব স্বপ্ন পুরন করার চেস্টা করবো।আর কিইবা আছে করার।



কেন যে এমন হয়?ভালো লাগেনা কিছু।



সবাই ভালো থাকবেন আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১:৫৩

অপ্‌সরা বলেছেন: অপেক্ষার মাঝে কষ্টের সাথে আনন্দ ও আছে মনে হয় । সঠিক জানিনা। তবে আমি দুঃখবিলাসী মানুষ সব কিছুতেই ভালোলাগা জেগে থাকে।

০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১:৫৮

সব যদি আজ বদলে যেত বলেছেন: হয়তো। আমার কাছে আসলে আনন্দ, বেদনা এগুলার ডেফিনেশনই ক্লিয়ার না।

দুঃখে থাকবেন।আপনি দুঃখবিলাসী মানুষ, তাই এই শুভেচ্ছা।

শুভ নববর্ষ।

২| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১:৫৩

আউলা বলেছেন: ভাল থাকবেন দোয়া রইল :)

০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১:৫৯

সব যদি আজ বদলে যেত বলেছেন: আপনার জন্যও অনেক দোয়া রইলো।
সময় মতো নিয়ে নিয়েন।

৩| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ২:০৪

অপহন্তা বলেছেন: হুমমম! ভালো ভালো

০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ২:০৭

সব যদি আজ বদলে যেত বলেছেন: হুমমম! আপনেও অনেক ভালো।

হ্যাপী নিউইয়ার।

৪| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ২:১৯

এন এইচ আর বলেছেন: বাবা-মা,বোন আছে তাই সবকিছু নিয়ে মানিয়ে চলতে হয়।হয়ত সবই করছি, সবাই হয়তো বলবে, ঢং করছি



এভাবেই ঢং করেই সবাই বাচি, কেউ মানে কেউ মানেনা।

০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ২:২২

সব যদি আজ বদলে যেত বলেছেন: মিয়া বিয়া করতাছেন, সেই কথা কন। দাঁত তো দেখি একটাও মুখের ভিতরে নাই।

এত আনন্দ নাকি বিয়াতে?

৫| ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৩:৩১

রাশেদ বলেছেন: শুভ নববর্ষ!

০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৬

সব যদি আজ বদলে যেত বলেছেন: শুভ নববর্ষ রাশেদ ভাই।

৬| ০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৫

সাদা কাগজ বলেছেন: শুভ নববর্ষ!

০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪২

সব যদি আজ বদলে যেত বলেছেন: শুভ নববর্ষ!

৭| ০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৫

সাদা কাগজ বলেছেন: vaia,apni kothay job a asen?

০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৩

সব যদি আজ বদলে যেত বলেছেন: রহিমআফরোজ।

৮| ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫০

ঝুমী বলেছেন: শুভ নববর্ষ। নতুন বছর আপনার অনেক অনেক সুন্দর হোক, আর অনেক অনেক লেখালেখির পোস্ট দিন এই কামনাই করি। +:)

০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১:০৮

সব যদি আজ বদলে যেত বলেছেন: আপনিও অনেক ভালো থাকুন। আপনি প্লাস দিলেন নাকি?

কি মনে করে আপু? এটা কি সেরকম কিছু লিখেছি।

হ্যাপী নিউইয়ার।

আপনার প্লাস পেয়ে খুব কস্ট পেয়েছি।মনে হলো না পরে দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.