| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টি হাত বোমা হামলায় আহত হয়েছেন।
সোমবার রাত ১১টার দিকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকা দিয়ে বাসায় ফেরার সময় তারা এ হামলার শিকার হন।
দৈনিক আমাদের অর্থনীতি’র নিজস্ব প্রতিনিধি মুরাদ হোসাইন আরটিএনএনকে বলেন, রাজধানীর তেজগাঁও শাহীন হলে এক বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বাসায় ফেরার পথে তার গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দুবৃত্তরা।
এতে তিনি ও তার স্ত্রী গুরুতর আহত হন। নাঈমুল ইসলামের পেটে ও পিঠে এবং তার স্ত্রীর মুখের বিভিন্ন স্থানে স্প্লিন্টার ও গাড়ির ভাঙা কাচ ঢুকে পড়েছে।
কর্তব্যরত ডাক্তার মোহাম্মদ জাহেদ জানান, তাদের অবস্থা আশঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
এছাড়া হাত বোমার আঘাতে গাড়ির ডান পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপরে হামলাকারীদের এখনও শনাক্ত করা যায়নি বলে সূত্র জানায়।
রাত ১১টার দিকে নাঈমুল ও তার স্ত্রীকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২|
১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
সামাজিকমানুষ বলেছেন: আমাকে সেইফ করা হওক
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৬
আমি বন্য বলেছেন: