| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ছেলে নতুন স্কুলে ভর্তি হয়েছে। ছেলের চেয়ে বড় একটা লিষ্টি নিয়ে বউ আর ছেলেকে বগলদাবা করে মার্কেট টু মার্কেট ছুটছি। হেনো কিনতে হবে, তেনো কিনতে হবে। ইউনিফর্ম, জুতো, মোজা, বই, খাতা, পেন্সিল, ইরেজার, ব্যাগ, রং পেন্সিল, কাগজ, পেন্সিল বক্স, টিফিন বক্স, পানির ফ্লাক্স, আরো কত কি! একবার ভাবলাম এত কিছু না কিনে নিজেই একটা স্কুল চালু করব নাকি ? কতকিছু যে কিনতে হয়, যারা ভুক্তভোগী একমাত্র তারাই বুঝবেন। দুনিয়ার জিনিষ কেনার পর মনে হল জুতো কেনা হয়নি। আবার ঘুরতে শুরু করলাম। এ দোকান সে দোকান করে মরছি কিন্তু জুতো পাচ্ছিনা। যদিও মার্কেটা জুতোর অভাব নেই, তারপরেও পাচ্ছিনা, কারন স্কুলের লিস্টিতে লেখা আছে – কালো জুতো (ফিতা)। আরে বাবা ৫/৬ বছরের একটা ছেলে তার জুতোতে ফিতা থাকলেই কি আর না থাকলেই বা কি? এমন সময় এক বিক্রেতা বললেন, ভাই বাচ্চাদের জন্য কিছু ভালো পাম্পসু আছে, দেখবেন ? আমি কিছু বলার আগেই আমার ছেলে বলে উঠল, “বাবা, আমি পাম্পসু কিনব না, খেলতে গিয়ে সু যদি ফুটো হয়ে যায়, তাহলে তো সব পাম্প বের হয়ে যাবে।“ এই কথা শুনে দোকানদারের চোখ কপালে আর আমার অবস্থা পুরাই “কসকি মমিন”! যাই হোক সকল সমস্যার অবসান ঘটিয়ে অবশেষে কালো জুতো (ফিতা) কিনলাম। ছেলে আমার সেই জুতো পরে স্কুল যাচ্ছে।
বড় ভাই কে দেখে দেখে এখন ছোট ভাইয়ের শখ হয়েছে সেও স্কুলে যাবে। আবার সেই বিশাল লিস্ট, আবার সেই মার্কেটে ঘোরা। এইবার না জানি কি আছে কপালে ......
©somewhere in net ltd.