| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোমহেপি
আমি কিছুই না।বুদবুদ।
কবিতা তোমাকে আজকাল কিছু বলা হয়ে ওঠে না
প্রায়ই ভাবি-
তোমার জন্য নিয়ে আসব একটা মিহি রঙ নীলপাপড়ি কবিতা
পরক্ষণেই ভাবি, না তোমার জন্য একটা-
সোনারোদ সূর্যসকাল নিয়ে আসব
আবার ভাবি- না-তোমার জন্য আরো.. আরো মনোহর
অন্যরকম একটা ব্যথামধুর চন্দ্রসুখী রাত নিয়ে আসব
-একটি সৌম্য স্নোফলস আর মুনলিট নাইট
বিজন প্রান্তর জ্যোৎস্নাজমিন হিরকরাজার দেশ তোমার পদতলে..
কিন্ত্ত তুমি জানো? বেনোজলে হিজলের ফুলের মত
ভেসে যায় আমার শব্দমালা
যতবার জয়ী হব ভাবি ততবার ভরে যায় পরাজয়ের ডালা
আমি হেরে যাই কবিতা।
আমার জ্যোৎস্নারঙ শব্দরা ক্রমশ লাল হয়ে উঠে
প্রবল তাচ্ছিল্যে হাসে ঠোঁটের ধনুকবাঁকা হাসি
উষর নিষ্ফলা জমিনে কোন শব্দ ফলেনা কবিতা।
জানো কবিতা যে ফসল ফলায় উপোস দেয় সে বেশি?
যে মানুষ বাঁচায় সে মরে সবার আগে?
পৃথিবীর করূণ আর্তি আমার কর্ণকুহরে
ভালো নেই কবিতা
একদম ভালো নেই
একেবারে ভালো নেই।
নিজেকে নিয়ে ভীষণ ব্যস্ত এখন
আনমনা হতে ভালবাসি-
মানুষের জীবন নিয়ে রহস্যবাদী হই
তারপরও সবকিছু ভেদ করে একটা আর্তি আকুল করে
কলিজার মধ্যে একটা বিষাক্ত চাবুক সপাং সপাং আঘাত করে
কোথায় যাবো কবিতা!
একফোটা ভাল নেই
একবিন্দু ভালো নেই...
চোখের সামনে চলে ঈশ্বরের সাম্বানৃত্য
সুরম্যপ্রাসাদ, হেরেমখানা, ডজন ডজন দুধেল রমণী
ঈশ্বর পাশা খেলেন আর শিয়ালের মত মাঝে মাঝে চিৎকার করেন।
তোমার কাছেই ফিরবো ভাবছি কবিতা
পৃথিবীর আর সকলের মত নাহোক
আমার মত, পরাজিতের মত
তোমার কাছে লজ্জা নেই।
কবিতা আমি তোমার কাছেই ফিরব
চরম স্বৈরাচার ঈশ্বরের ফাঁসির দাবি নিয়ে
শক্তির কাছে নতজানু ঈশ্বরের 'কল্লা চাই কল্লা চাই 'স্লোগানমুখর
পলাশরঙ্গ দুপুরে বিবেকপ্রতিবন্ধী মানুষের হৃদযের অন্ধকারগহীনে আলো জ্বেলে
শান্তি সাম্যের দাবিতে মুখর পাঁজর ফুলিয়ে উদ্বাহু একদিন তোমার কাছেই আসব
একদিন তোমাতেই হবে আমার আশ্রয়।
তিনি যা খুশি করেন
দিনকে রাত রাতকে দিন বিবেকহীন
তিনি যেদিকে আলো ফেলেন আমরা শুধু সেদিকেই দেখি
তিনি যা দেখান আমরা তা-ই দেখতে বাধ্য হই
তাই আমি কেবল ধুধু অন্ধকারে বসে আছি কবিতা
আমি কোন আলো চাইনা
দু'হাতে চোখ দুটো ঢেকে আলোময় পৃথিবীকে আমি অন্ধকার করে দিই
অন্ধকারে শুনি অগুনতি মানুষের কান্না
অন্ধকারেই দেখি অগুনতি মানুষের কষ্টের রং অন্ধকারের মতই কালো
ওখানে কোন আলো নেই বলে
আমরা তা দেখিনা।
কবিতা আমার পেছনে আশাবাদের মূলো
আমার পেছনে পারলোকিক মূলো
সামনে ক্ষুধা, বঞ্চণা, প্রতারণা, রক্তচক্ষু
হেরেমখানা গাভীন ঈশ্বরীদের খেমটা নাচ।
আমার সামনে ফাঁকি
ফাঁকিতে আমার কাজ নেই
আমার জীবন নিয়ে পাশা খেলবার অধিকার নেই
আসমান ও জমিনের কারো
মানুষের জীবন নিয়ে পাশা খেলা আমি ঘৃণা করি।
এই ঈশ্বরীয় আদালতের আমি পরোয়া করিনা
আমি জ্বলে উঠব কবিতা
আমি একদিন জ্বলে উঠব
অগ্নিগিরির মত
নক্ষত্রের মত
সূর্যের মত
জ্বলজ্বল শিখা হবে আমার চিতা
কাষ্ঠ হবে আদালত বিচার বিচারক
আমাকে নিয়ে
মানুষের জীবন নিয়ে
তামশা পেয়েছ শালা চামচার দল?
পূর্ব থেকে পিশ্চম উত্তর থেকে দক্ষিণ
একদিন মানুষের পৃথিবী হবে কবিতা
একদিন মানুষের শাসন হবে কবিতা
আইন আদালত বিচার বিচারক
কবিতা একদিন হবে
প্রেম এবং প্রীতির
শান্তি এবং সাম্যের।
আমি একদিন আমার স্বপ্নের কবিতা লিখবই
আমি একদিন সেই কবিতা নিয়ে আসব তোমার কাছে
আমার হাত মুষ্ঠিবদ্ধ, আমি তোমাকে বলছি
আমি আসব তোমার কাছে আমার সেই কাঙ্ক্ষিত কবিতা নিয়ে..
তুমি অপেক্ষায় থেকো কবিতা।
২২ শে মে, ২০১১ সকাল ১১:১১
সোমহেপি বলেছেন: ভিউ করে আসলাম
২|
২২ শে মে, ২০১১ সকাল ৯:২৯
রেজোওয়ানা বলেছেন:
তোমার কাছেই ফিরবো ভাবছি কবিতা
পৃথিবীর আর সকলের মত নাহোক
আমার মত, পরাজিতের মত
তোমার কাছে লজ্জা নেই।
শব্দ প্রয়োগে তুমি 'বস'।
অট: হিজল ফুল আমার খুব পছন্দ!
২২ শে মে, ২০১১ সকাল ১০:৩৪
সোমহেপি বলেছেন: তোমার প্রোপিকটা আমার পছন্দ হইছে।
হিজল আমারো অনেক প্রিয়ফুল বুজান।
৩|
২২ শে মে, ২০১১ সকাল ১০:২১
রাজসোহান বলেছেন: আমি গত কয়েকদিন এর চেয়ে ভালো কোন পোস্ট পড়ি নাই
২২ শে মে, ২০১১ সকাল ১০:৫৫
সোমহেপি বলেছেন: কবিতাটার প্রথম আর শেষের দুয়েকটা লাইনে একটু সমস্যা আছে।পরিমার্জন করবো।
মন্তব্যে একটু ঠেলা=উৎসাহ পেলাম।
৪|
২২ শে মে, ২০১১ সকাল ১০:৫১
জিসান শা ইকরাম বলেছেন: তুমি অপেক্ষায় থেকে কবিতা।
এত সুন্দর করে কিভাবে যে লিখে কবিরা।শুভ কামনা।
২২ শে মে, ২০১১ সকাল ১১:০৩
সোমহেপি বলেছেন: ধন্যবাদ মামা
সুন্দর কিনা ছাঁই হয়েছে বুঝতে পারছি না।
ভাল থাকবেন
৫|
২২ শে মে, ২০১১ দুপুর ১:০৫
মাহী ফ্লোরা বলেছেন: কবিতাকে এত অপেক্ষায় রাখা ঠিক না!
২২ শে মে, ২০১১ দুপুর ১:৩৬
সোমহেপি বলেছেন: প্রতিক্ষা মধুর প্রিয় মাহি
৬|
২২ শে মে, ২০১১ রাত ১১:৪১
সায়েম মুন বলেছেন: ভাল লাগছে দীর্ঘ কবিতা।![]()
২৩ শে মে, ২০১১ রাত ১:৫৯
সোমহেপি বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য সামু
৭|
২৩ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:০১
লিটল হামা বলেছেন: কবি তো পুরা ফর্মে! অসাধারণ কবিতা।
২৩ শে মে, ২০১১ রাত ৯:৩৫
সোমহেপি বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য
..............................
৮|
২৩ শে মে, ২০১১ রাত ৯:৪৬
ফারা তন্বী বলেছেন: ওফফফফ, সুপার্ব!
২৩ শে মে, ২০১১ রাত ১০:৪২
সোমহেপি বলেছেন:
৯|
২৪ শে মে, ২০১১ রাত ১:০১
স্বদেশ হাসনাইন বলেছেন: ওভার অল ভাল লাগল। কিছু কিছু এক্সপ্রেশন অনেক ভাল লেগেছ - তোমার জন্য নিয়ে আসব একটা মিহি রঙ নীলপাপড়ি কবিতা
২৪ শে মে, ২০১১ রাত ১০:০৬
সোমহেপি বলেছেন: প্রথম অংশটা নিয়ে আমিও একটু খটকায় আছি।একবার মনে হয় ঠিক আছে।আরেকবার মনে হয় কিছু শব্দ আরোপিত।
১০|
২৪ শে মে, ২০১১ রাত ২:৫০
স্বদেশ হাসনাইন বলেছেন: কবিতাটা দ্বিতীয় বার পড়ে ভাল লাগল অনেক। চলুক সোমাহেপি
২৪ শে মে, ২০১১ রাত ১০:১৩
সোমহেপি বলেছেন: আজকে আমি একজনকে পড়ে শুনালাম খারাপ লাগেনি।
ধন্যবাদ দাদা
১১|
২৪ শে মে, ২০১১ সকাল ৯:৩৪
ফাইরুজ বলেছেন: কি করে এত ভাল লিখেন খুব জানতে ইচ্ছে করে! জানতে ইচ্ছে করে!
২৪ শে মে, ২০১১ রাত ১০:১৭
সোমহেপি বলেছেন: আগেতো কাগজে কলমে লিখতাম এখন কিবোর্ডে আঙুলে।
১২|
২৪ শে মে, ২০১১ সকাল ১০:২৫
রেজোওয়ানা বলেছেন:
: )
২৫ শে মে, ২০১১ রাত ১:০২
সোমহেপি বলেছেন:
১৩|
২৪ শে মে, ২০১১ সকাল ১১:৩৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল লাগলো
২৫ শে মে, ২০১১ রাত ১:১৩
সোমহেপি বলেছেন: থেঙ্কো
ভাল থাকবেন
১৪|
২৫ শে মে, ২০১১ রাত ১:২৯
অন্ধ আগন্তুক বলেছেন: বেশকিছুদিন কবিতা পড়ে সম্পূর্ণ তৃপ্তি আসছিলো না ।
এই কবিতা পড়ে আমি সম্পূর্ণ তৃপ্ত !
প্রিয়তে থাক ।
আমি আসব তোমার কাছে আমার সেই কাঙ্খিত কবিতা নিয়ে
তুমি অপেক্ষায় থেকো কবিতা।
২৫ শে মে, ২০১১ রাত ২:৪৮
সোমহেপি বলেছেন: আমার এক বন্ধু আজ কবিতাটি শুনে বল্লো ' তুই দাওয়াত দিয়ে একদল মানুষকে বসিয়ে রাখলি তারা অপেক্ষা করছে তাদের সামনে এখনোই খাবার আসছে এ মুহূর্তে তুই বল্লি যে খাবার পুড়ে গেছে'
আমার এ কবিতার দশাও নাকি হয়েছে তাই। পরিপূর্ণতা আসে নাই।ঝলক দিয়ে নিভে যাওয়া কবিতা।কিন্ত্ত আর যে প্রোলঙ করতে পারছি না।মন থেকে সমাপ্তি টেনে ফেলেছি।
ধন্যবাদ অনেক
১৫|
২৭ শে মে, ২০১১ দুপুর ১:৪৫
ডেইফ বলেছেন:
মনটা অন্যরকম হয়ে গেল কবিতাটি পড়ে।
চমৎকৃত হলাম অনেক।
৩০ শে মে, ২০১১ দুপুর ২:২৬
সোমহেপি বলেছেন: দাইফ
অনেক ধন্যবাদ
ভালো আছেন আশাকরি...
১৬|
৩১ শে মে, ২০১১ রাত ১২:১০
শায়মা বলেছেন: খুবই সুন্দর!
০১ লা জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪১
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
শায়মাপু
১৭|
৩১ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:৪৩
সকাল রয় বলেছেন: সুন্দর
০১ লা জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪৪
সোমহেপি বলেছেন: thanko
১৮|
০১ লা জুন, ২০১১ বিকাল ৫:৫১
আবু সালেহ বলেছেন: তোমার কাছেই ফিরবো ভাবছি কবিতা
পৃথিবীর আর সকলের মত নাহোক
আমার মত, পরাজিতের মত
তোমার কাছে লজ্জা নেই।
সুন্দর.....
০১ লা জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪৮
সোমহেপি বলেছেন: ধন্যবাদ সালেহ ভাই
ভাল আছেন আশা করি
১৯|
০১ লা জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪৩
পটল বলেছেন:
অনেক অনেক ভালো লাগলো কবিতা
কোথায় যাবো কবিতা!
একফোটা ভাল নেই
একবিন্দু ভালো নেই...
০১ লা জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫২
সোমহেপি বলেছেন: ধন্যবাদ জনাব পটল
২০|
০১ লা জুন, ২০১১ রাত ৮:১৪
সাকিন উল আলম ইভান বলেছেন: ভালো লাগলো আপু ......
০৪ ঠা জুন, ২০১১ বিকাল ৩:০৪
সোমহেপি বলেছেন: থেঙ্কো ভাইয়া আপনাকে কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।ভাল থাকবেন হু!
২১|
০১ লা জুন, ২০১১ রাত ৮:২৯
অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন: অ সা ধা র ণ!
খুব সুন্দর,কবিতাটা ভাবালো...গভীরতা কবিতায়......
০৪ ঠা জুন, ২০১১ বিকাল ৩:১২
সোমহেপি বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২২|
০১ লা জুন, ২০১১ রাত ১১:৩২
হুপফূলফরইভার বলেছেন: আমরাও অপেক্ষায় থাকব আপু এমন একটা কবিটার জন্য
যে কবিতায় "অন্যরকম একটা ব্যথামধুর চন্দ্রসুখী রাতের কবিতা নিয়ে আসব
-একটি সৌম্য স্নোফলস আর মুনলিট নাইটের কবিতা" ...........................থাকবে একরাশি হাসি হাসি তিন কুটি তেত্রিশ লক্ষ অযুত নিযুত কুটি কুটি এলেবেলে পানষ স্বপ্ন সাজানোর যথেস্ট উপকরন~
০৪ ঠা জুন, ২০১১ বিকাল ৩:১৪
সোমহেপি বলেছেন: ভাল থাকবেন জনাব।
২৩|
০৬ ই জুন, ২০১১ রাত ৮:০৩
রেজওয়ান তানিম বলেছেন: আপনার এই কবিতাটা আমার কাছে অনেক ভাল লাগল সোম । ইনফ্যাক্ট প্রিয়তে । হয়ত দু এক জায়গা এখনো পুরো কবিতার মত জমাট হবার বাকি আছে, কিন্তু তবুও অনেক সুন্দর । খুব ভাল লাগল ।
ভাল থাকবেন
০৭ ই জুন, ২০১১ বিকাল ৫:০৪
সোমহেপি বলেছেন: ধন্যবাদ জনাব
আমি ইদানিঙ কবিতা থেকে বিচ্ছিন্ন্।যখন আবার সংযোগ পাব তখন দেখব কি করা যায়।
ভাল থাকুন
২৪|
০৭ ই জুন, ২০১১ রাত ১২:১২
মহাবিশ্ব বলেছেন:
আমি জ্বলে উঠব কবিতা
আমি একদিন জ্বলে উঠব
অগ্নিগিরির মত
নক্ষত্রের মত
সূর্যের মত
উঠুক জ্বলে সব কবিতার বারুদ....
খুব সুন্দর লাগলো সোম। দীর্ঘ কবিতায় সাধারণত শেষ পর্যন্ত ফ্লো বজায় রাখা কষ্টকর হয়ে পড়ে। কিন্তু সহজাত দতিতে বেশ কলকল করে ঝর্না বয়ে যাবার মতই বয়ে গেছে এটা।
ভালো থাকবেন, শুভরাত্রি।
০৭ ই জুন, ২০১১ বিকাল ৫:০৬
সোমহেপি বলেছেন: রাত্রি যে আবার হতে চলল মহাবিশ্ব
ভাল থাকুন
২৫|
০৭ ই জুন, ২০১১ সকাল ৮:০৫
মহাবিশ্ব বলেছেন: * দুঃখিত, সহজাত গতিতে হবে
০৭ ই জুন, ২০১১ বিকাল ৫:০৮
সোমহেপি বলেছেন: আহারে কত ফর্মালিটি....
২৬|
০৭ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩৬
আরিশ ময়ুখ বলেছেন: চমৎকার, চমৎকার
০৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৫৩
সোমহেপি বলেছেন: ধন্যবাদ ময়ুখ
ভাল থাকবেন
২৭|
২৮ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৫৫
সামস রংগন বলেছেন: http://www.youtube.com/watch?v=RnMP26zporM
২৮ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩০
সোমহেপি বলেছেন: আপনার নিকটা পরিচিত।সম্ভবত আপনিও।তবে এখনতো চিনতে পারছি না।
অনেক ধন্যবাদ।
২৮|
২৮ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৫৬
সামস রংগন বলেছেন: আমি এই কবিতাটি আবৃতি করার চেষ্টা করেছি শুনে নেবেন
২৯|
২৮ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৫৭
সামস রংগন বলেছেন: আর যদি কিছু বলার থাকে আমার ভুল ভান্ত্রি এটা আমার ইমেইল জানাবেন
[email protected]
২৮ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩৩
সোমহেপি বলেছেন: আমি অবশ্যই যোগাযোগ করবো।এটা দিয়ে একটা পোষ্ট দিচ্ছি।কেমন হয়েছে শ্রোতারা বলুক।আমি যেখানে বসি এখানে শোনার উপায় নাই।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১১ রাত ৩:১৪
অপ্রিয় সত্য ৭০০ বলেছেন: View this link
+