নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্প্রীতি

সম্‌প্রীতি

I respect those who respect me and forget those who forget me. Simple as that.

সম্‌প্রীতি › বিস্তারিত পোস্টঃ

সবই তোর ভালোর জন্য

১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন না, তারা জন্ম দেন তাদের নিজেদের অপূর্ণ স্বপ্নের একটা এক্সটেনশন।। আর যখন সেই সন্তান নিজের মতো করে শ্বাস নিতে চায়—তখন তারা শাসন করেন না, তারা নিজের বুক চিরে দেখান তারা আমাদের জন্য কত রক্ত ঝরাইছেন—

আমাদের পরিবার গুলায় মানুষ খুন হয় না। খালি খুব যত্ন কইরা মাথায় হাত বুলাইয়া এক গ্লাস গরম দুধ খাওয়ায় মানুষের ভেতরের মানুষটাকে দাফন করে দেয়া হয়।
আর কবরের উপর নাম ফলকে লেখা থাকে “সবই তোর ভালোর জন্য”।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.