নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিষঠোকরা; নিঃসঙ্গ পাখি

আপন আড়ালে হারিয়ে গেছি

বিষঠোকরা; নিঃসঙ্গ পাখি

বিষঠোকরা; নিঃসঙ্গ পাখি

বিষঠোকরা; নিঃসঙ্গ পাখি › বিস্তারিত পোস্টঃ

খেয়ানদী

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৮

অন্ধকার দর্পণে খোঁজো সু-অস্পষ্ট

হিমালয়শৃঙ্গ থেকে সুদূর সমুদ্রমুখি রুপালি ধনুকনদী,

স্রোতস্বিনীর কলধ্বনি এলোমেলো শীৎকারে অমিত্রাক্ষর ঐকতান

অনাদিকাল হতে প্রেমভ্রষ্টা পাপিনী আমি,

তুমি এক ধ্যানমগ্ন অচেতন ঋষি

আচম্বিক হিংস্রতায় জেগে ওঠো সম্পর্কের মহাকর্ষ টানে :



ভগের অঙ্কুর কিংবা ভগাঙ্কুর চেনো না তুমি

কিংবা অরগাজ্‌ম;

তথাপি তুমিই শেখালে কী করে শ্রেষ্ঠ সম্ভোগ হয়, যোগাসনে

সুদীর্ঘ সঙ্গমে অরগাজ্‌ম-অমৃত, অভিনব বিস্ময়

আজন্ম অস্পর্শিত, অদলিত, অথচ আযৌবন বুভুক্ষাক্ষুব্ধ, উন্মুখ

সুনিপুণ ভগাঙ্কুরের আমায় দিলে সুতীব্র লবণাক্ত সুখ।



তারপরও থাকে না কিছুই, স্মৃতি কিংবা সঙ্গমের সুখ দ্রুত যাই ভুলে

বুদবুদ রতিকাঙ্ক্ষা, ভালোবাসা পূর্বাপর খোঁজে নদীনালা

সবকিছু ফিকে হতে হতে

পুনর্বার

গ্রীবামূল, নাভিমূল লোভনীয় পনিরের মতো।



আকাঙ্ক্ষার রাতগুলো আধুনিক সঙ্গমে কাটে

মুঠোফোনে সেক্সচ্যাট, শৃঙ্গারের ধ্বনি বিনিময়

আকৈশোর প্রেমপ্রাজ্ঞ প্রেমিকের মন চুর নব নব প্রেমিকার

বিচিত্রিত অন্বেষার নেশায়।



ভাগ হয় ভালোবাসা, তুমিও নারীতে নারীতে প্রত্যহ প্রত্যূষের আগে

অতলান্ত রাত জেগে অপেক্ষায়, ক্ষুধায় আর কামনার দুর্মর কাঙ্ক্ষাবানে ভেসে।





মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩১

শরৎ চৌধুরী বলেছেন: ভাগ হয় ভালোবাসা, তুমিও নারীতে নারীতে প্রত্যহ প্রত্যূষের আগে
অতলান্ত রাত জেগে অপেক্ষায়, ক্ষুধায় আর কামনার দুর্মর কাঙ্ক্ষাবানে ভেসে।


......নিবিড় এবং ঘন।

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৭

বিষঠোকরা; নিঃসঙ্গ পাখি বলেছেন: ধন্যবাদ কবি অন্যমস্ক শরৎ। শুভেচ্ছা।

২| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৮

অপর্ণা মম্ময় বলেছেন: ভালোবাসার অনুভব বিনিময়ের বিবর্তন এখন সুস্পষ্ট।
ভালো লেগেছে আপনার কবিতা।

ধ্যানমগ্ন ঋষি অচেতন হয় কী করে !!!

শুভকামনা রইলো আপনার জন্য

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮

বিষঠোকরা; নিঃসঙ্গ পাখি বলেছেন: বাহ, ভাল একটা বিষয়ে হাত দিয়েছেন।

খেয়াল করে দেখুন অন্য একজনকে বলা হচ্ছেঃ তুমি এক ধ্যানমগ্ন অচেতন ঋষি। যার উদ্দেশে বলা হচ্ছে সে তাকে নিয়েই ধ্যানমগ্ন, কিন্তু যে তাকে ডেকে প্রাণান্ত হচ্ছে তার প্রতি সে অচেতন, অর্থাৎ উদাসীন। এখানে যদি সে নিজের কথা বলতঃ আমি এক ধ্যানমগ্ন অচেতন ঋষি, তাহলে হয়তোবা কথাটা ধরলেও ধরা যেত আপনি যেভাবে বললেন।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

৩| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৯

গোর্কি বলেছেন:
-ভালবাসার জন্যই ভালবাসা।
-শুভকামনা রইল।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪০

বিষঠোকরা; নিঃসঙ্গ পাখি বলেছেন: ধন্যবাদ ম্যাক্সিম গোর্কি।

৪| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৮

অলওয়েজ ড্রিম বলেছেন: বোঝার চেষ্টা করলাম অনেক। বুঝতে যে পেরেছি সে কথা জোর দিয়ে বলতে পারছি না।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৮

বিষঠোকরা; নিঃসঙ্গ পাখি বলেছেন: যদি না বুঝে থাকেন তবে সেই দায়ভার একান্তই আমার। পড়ার জন্য ধন্যবাদ।

৫| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩১

সুপান্থ সুরাহী বলেছেন:
ভাল লাগল...

+++

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৯

বিষঠোকরা; নিঃসঙ্গ পাখি বলেছেন: ধন্যবাদ।

৬| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সুন্দর।

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১২

বিষঠোকরা; নিঃসঙ্গ পাখি বলেছেন: ধন্যবাদ ইরফান আহমেদ বর্ষণ। ভাল লাগছে এই দেখে যে আপনি ক্রমাগত স্মাইলি প্রক্ষেপণ থেকে সরে এসে কমেন্ট বর্ষণ শুরু করেছেন ;) ;) খুবই ভালো লক্ষ্মণ। শুভ কামনা আপনার জন্য।

৭| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৭

বোকামন বলেছেন:
সুনিপুণ শব্দ বুনন !!

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৫

বিষঠোকরা; নিঃসঙ্গ পাখি বলেছেন: ধন্যবাদ বোকামন।

৮| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৩

নাজিম-উদ-দৌলা বলেছেন:
ঝাঝাল কবিতা! আর বেশ বোল্ড!
ভাল লাগছে।

আপনার নিকএর নাম দেখে অবাক হলাম।

১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

বিষঠোকরা; নিঃসঙ্গ পাখি বলেছেন:

ঝাঝাল কবিতা! আর বেশ বোল্ড! খুব খুশি হলাম এ কথায়। এজন্য ধন্যবাদ।

আমার নিকের নাম দেখে অবাক হবার কারণ কী? ভালো, নাকি খারাপ অর্থে? ;)

শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.