| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনারমানুষ
আমি একজন সাংস্কৃতিক কর্মী। ভালোবাসি কবিতা, গান,ভালোবাসি আমার সোনার বাংলাদেশ আর সোনার বাংলার সোনার মানুষদের। দেশের প্রতি আছে যাদের ভালোবাসা অকৃত্রিম, আমি তাদের বন্ধু করি নিই নিমেশেই। আমার দেশের মানুষগুলো বড় সহজ সরল, আসুন ভালোবাসি তাদেরকে। আমাদের শ্রেষ্ঠ উপার্জন আমাদের স্বাধীনতা। মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে স্পর্ষকাতর ঘটনা। মুক্তিযুদ্ধে অবদানকারী সেইসব বীর পুরুষদের সশ্রদ্ধ সালাম ও ভালোবাসা। ভালোবাসা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানকে। আর ঘৃণা জানাচ্ছি ঐসব মানুষদের. যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল; আর আমার মা-বোনদের ইজ্জত লুণ্ঠনে সহযোগিতা করেছিল; সেই সব রাজাকারদের।
আজ ১৪/০৫/০৮ তারিখে লাক্স তারকা আমার প্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা মুনমুনের জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা প্রিয় মুনমুনকে।
আলো করে এলে পৃথিবীতে
জমকালো দুনিয়া দেখিতে..
ডিয়ার মুনমুন তুমি-
সুখে থেকো তুমি চিরদিন...
শুভ হোক তোমার জন্মদিন।
ফুলবনে লেগেছে যে দোল
পাখিগুলো হলো যে ব্যাকুল..
আজকের দিনটাতে-
হৃদয়ের বীণটাতে..
বেজে ওঠুক সুর অমলিন...
শুভ হোক তোমার জন্মদিন।
দুঃখ যা আছে আমায় দাও
আনন্দটুকু তুমি নাও..
সুরে আর ছন্দে
থেকো আনন্দে..
পৃথিবীতে তুমি চিরদিন...
শুভ হোক তোমার জন্মদিন।।
হ্যাপি বার্থ ডে টু ইউ.......
২|
১৪ ই মে, ২০০৮ সকাল ১১:০০
রূপান্তর বলেছেন: অনেক শুভেচ্ছা আমাদের প্রিয় মডেল মুনমুনকে। একটেলের একটা বিজ্ঞাপনে মুনমুনকে খুউবই স্মার্ট এবং আত্ম-বিশ্বাসী লেগেছে। শুভ কামনা মুনমুন তোমার জন্য।
৩|
১৪ ই মে, ২০০৮ সকাল ১১:০০
খালেক বলেছেন: জম্মদিনের শুভেচ্ছা রইল মুনমুন।
শুভ জম্মদিন ...............
৪|
১৪ ই মে, ২০০৮ সকাল ১১:০২
হিমু রুদ্র বলেছেন: মুনমুন নামে অতি (!) বিখ্যাত উপস্থাপিকা, মডেল, নায়িকা-কে দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায় !
যা হোক, জন্মদিনের শুভেচ্ছা তাকে।
৫|
১৪ ই মে, ২০০৮ সকাল ১১:১৫
রফিকুল ইসলাম ফারুকী১১ বলেছেন: বাংলাভিশনের জনপ্রিয় অনুষ্ঠান 'আমার আমি'র উপস্থাপিকা এবং চ্যানেল আই এর জনপ্রিয় ধারাবাহিক 'দৈনিক তোলপাড়' এর অভিনেত্রী মুনমুনকে শুভেচ্ছা।
হ্যাপি বার্থ ডে টু ইউ..........
৬|
১৪ ই মে, ২০০৮ সকাল ১১:২১
হ্যারি সেলডন বলেছেন: এই মুনমুনটা কেডাই? বাংলা সিনেমার ভুটকি নায়িকা একটা আছে, হেডাই নাকি?
৭|
১৪ ই মে, ২০০৮ সকাল ১১:২৬
হিমু রুদ্র বলেছেন: হ্যারি সেলডন বলেছেন: এই মুনমুনটা কেডাই? বাংলা সিনেমার ভুটকি নায়িকা একটা আছে, হেডাই নাকি?
---------হ্যারি পটার আপনি মুনমুনরে চিনেন না... ভুটকি না এইটা শুটকি মুনমুন ! দারুচিনি দ্বীপে ইমনের বোন আছিলো !
৮|
১৪ ই মে, ২০০৮ সকাল ১১:৩৯
হ্যারি সেলডন বলেছেন: না আসলে আমি দেশ থেকে আসছি ১০ মাস। তাই এর ভিতর কি হইছে কিচ্ছু জানিনা। তাছাড়া দেশে থাকতেও টিভি দেখতাম সপ্তাহে একবার খুব বেশি হলে, ব্যস্ততার জন্য দেখা হতনা। তাই হয়ত চিনিনা। আমি এম্নিতেই হাবা টাইপ।
দারুচিনি দ্বীপ দেখিনি। কখন বের হয়েছে? বইটার মত কি এটা ভাল হয়েছে? বইটা ভাল লেগেছিল খুব।
৯|
১৪ ই মে, ২০০৮ সকাল ১১:৪৩
সোনারমানুষ বলেছেন: বাংলাভিশনের জনপ্রিয় অনুষ্ঠান 'আমার আমি' এবং চ্যানেল আই এর জনপ্রিয় ধারাবাহিক 'দৈনিক তোলপাড়' দেখতে থাকুন, মুনমুনকে পেয়ে যাবেন।
১০|
১৪ ই মে, ২০০৮ সকাল ১১:৪৬
হ্যারি সেলডন বলেছেন: আমি তো জানতাম "আমার আমি" অপি করিম করতেন।
১১|
১৪ ই মে, ২০০৮ সকাল ১১:৫০
হিমু রুদ্র বলেছেন: হ্যারি সেলডন : বলেছেন: না আসলে আমি দেশ থেকে আসছি ১০ মাস। তাই এর ভিতর কি হইছে কিচ্ছু জানিনা। তাছাড়া দেশে থাকতেও টিভি দেখতাম সপ্তাহে একবার খুব বেশি হলে, ব্যস্ততার জন্য দেখা হতনা। তাই হয়ত চিনিনা। আমি এম্নিতেই হাবা টাইপ।
দারুচিনি দ্বীপ দেখিনি। কখন বের হয়েছে? বইটার মত কি এটা ভাল হয়েছে? বইটা ভাল লেগেছিল খুব।
-------------হায় হায় ! দারুচিনি দ্বীপ দেখেননাই .. দাঁড়ান লিংক এর ব্যবস্থা করতাছি ! ভালোই হইসে... হুবহু বই এর মতো এবং কিছুটা অতি আধুনিক !
বিন্দু, মম, মোশারফ মদন, মুনমুন, ফজলুর রহমান হাবু, ইমন - এরা অভিনয় করসে!
১২|
১৪ ই মে, ২০০৮ সকাল ১১:৫৩
মুনমুন বলেছেন: তারকা মুনমুনকে অখ্যাত মুনমনের শুভেচ্ছা। ভালো থাকুন মুনমুন সারা জীবন।
১৩|
১৪ ই মে, ২০০৮ দুপুর ১২:০০
রফিকুল ইসলাম ফারুকী১১ বলেছেন: হ্যারি সেলডন আপনি ঠিকই বলেছেন। 'আমার আমি' অপি করিমই করতেন, তবে এখন আর করেনা। অপি এটাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিলেন, সেখান থেকে অনেকটা চ্যালেঞ্জ গ্রহণ করে মুনমুন এখন 'আমার আমি' করতেন।
১৪|
১৪ ই মে, ২০০৮ দুপুর ১২:১০
নূর-ই-হাফসা বলেছেন: শুভ জন্মদিন।কবিতাটা সুন্দর।
১৫|
১৮ ই মে, ২০০৮ বিকাল ৩:৪০
সোনারমানুষ বলেছেন: ধন্যবাদ নূর ই হাফসা। এটা যেকো কারো জন্মদিনে উইশ করা যায়। এটি লিখেছেন আমাদের ওস্তাদ রফিকুল ইসলাম ফারুকী। যদিও ওস্তাদজির অনুমতি ছাড়াই এটি ব্যবহার করলাম, ওস্তাদজি মাফ করবেন। তা আপনার জন্মদিন কবে নূর?
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০০৮ সকাল ১০:৫৫
বিটলা বলেছেন: শুভ হোক জন্মদিন।।
হ্যাপি বার্থ ডে টু ইউ.......