নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগ্রামি

সংগ্রামি › বিস্তারিত পোস্টঃ

চলুন, ফ্রান্সের প্রতি সহমর্মিতা জানিয়ে আরেকটি যুদ্ধ দেখার প্রস্তুতি নিই .. .

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫০

বর্তমান দুনিয়ায় সবচেয়ে নিগৃহীত অবস্থায় আছে মুসলিমরা... শালা, হাজার মাইল দূরে কোথাকার কোন আইসিস কি করলো তার দায়ভার নিতে হচ্ছে আমাদের... এইসব স্টেরিওটাইপের কথাবার্তা বলতে বেশি শুনা যায় আবার শিক্ষিত জ্ঞানী বলে পরিচিত ইউরোপ, আমেরিকান এমনকি ইন্ডিয়ানদের মধ্যে... বাইরের দেশে মুসলিম বললে বাঁকা চোখে তাকায়, আর দাড়ি টুপি থাকলে তো কথাই নেই... তাদের মতে মুসলিম মানেই সন্ত্রাসী... আচ্ছা এখন যদি আমরা বলি, ব্রিটিশরা আড়াই'শ বছর ধরে আমাদের অন্যায়ভাবে শোষণ করেছে, অর্থাৎ, সব ব্রিটিশই খারাপ, এদের ধইরা শূলে চড়াও... কেমন হবে তাইলে??
.
শার্লি হেবদোর কথা মনে আছে... এই একটা অজুহাত ফ্রেন্স সরকার তাদের ন্যাটো মিত্রদের সাথে নিয়ে সন্ত্রাসবিরোধী যুদ্ধে জরায় গিয়েছিল। তাদের শুধু দরকার ছিল যুদ্ধ করার জন্য একটা কারনের... নিশ্চিত থাকতে পারেন; ফ্রান্সে ঘটে যাওয়া এখনকার এই একের পর এক ঘটনাপ্রবাহের পর ওবামা একটা নামকাওয়াস্তে "জরুরী ঘোষণা" দিয়ে আবার যুদ্ধ-যুদ্ধ খেলা শুরু করে দিবে... "আবার" বললাম কারন সব কিছু ঠিক মতই চলছিল, মাঝখানে রাশিয়া এসে বাগড়া বাধায় দিয়েছে খামাখা... ইউএস ফান্ডিং নিয়ে আইসিস বধের ধোঁয়াশা তুলে ঠিকই বাশারের সিরিয়া প্রায় দখলে নিয়েছিল ন্যাটো বাহিনী। রাশিয়া এই যুদ্ধে নাক গলিয়েই তাদের সাধের সব প্ল্যান ভেস্তে যেতে বসেছিল... পুতিন বাহিনী যখন ধামাধাম আইসিস ঘাটি ধ্বংস করে দিচ্ছিল তখন দুনিয়ার কাছে স্পষ্ট হয়ে উঠছিল ওবামা বাহিনীর এতদিনের মিথ্যাচারের... আমেরিকা তো একে জায়গা হারাচ্ছে খুব দ্রুত আর সেই পজেসন চলে যাচ্ছে শত্রু রাশিয়া আর ইরানের কাছে... এটা তারা কখনোই হতে দিবে না, হয় নিজেরা যুদ্ধে জড়াবে "আবার" নাহয় মধ্যপ্রাচ্যে কুর্দিসহ অন্যান্য পুতুল সরকার দিয়ে এলাকা দখলে নিতে হবে anyhow...
.
মধ্যপ্রাচ্যে হয়ত খুব শিগগিরই একটি নতুন রাস্ত্র গঠন হতে চলেছে - কুরদিস্থান। ক্ষমতায় থাকবে as usual আমেরিকার পুতুল সরকার... আপনি আমি যতই ফ্রান্সের পতাকা প্রোফাইল পিক দেই, প্রে ফর প্যারিস হ্যাস ট্যাগ দেই, আসল কথা হচ্ছে এটা বিশ্ব রাজনীতির একটা অংশ মাত্র... গ্লাডিয়েটরের মত যে খেলায় প্রান দিবে হাজার হাজার নিরীহ মানুষ; ধর্মকে শুধু ব্যবহার করা হবে নগ্নভাবে... চলবে রক্তের হোলিখেলা...
.
পার্থক্য শুধু এই যে কাল যখন আমেরিকা মানবতার পক্ষের যুদ্ধে হামলে পড়বে, তাদের ফেলা বোমার আঘাতে শত শত নিরীহ মুসলিম নারী, পুরুষ ও শিশু মারা যাবে তখন কিন্তু কেউই তার প্রোফাইল পিক চেঞ্জ করবে না... ওইসব সন্ত্রাসী শিশু মরলে কারও কিছু যায় আসে নাকি... দরকার তো শুধু তেলের ভাণ্ডার !!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.