নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজনীন পলি

পাঠকের ভালোবাসা আমার কাছে অমূল্য ।

নাজনীন পলি › বিস্তারিত পোস্টঃ

ওম

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩২

ওম

-নাজনীন পলি

অপরিচিত শব্দে ঘুম ভেঙ্গে যায়-গভীর রাতে

ঘোর কাটতে সময় লাগে-কিসের শব্দ ?

একক কোন শব্দ নয় – কতগুলো শব্দের মিশ্রণ

স্বামীর নাকের গর্জন ,ফ্যানের স্পিড আর বৃষ্টির রিনিঝিনি এই তিনের সম্মিলন ।

চোখ থেকে ঘুম নিরুদ্দেশ , জানালায় রাখি চোখ

মন ছুটে যায় অনেক পিছনে-যেখানে আর কখনো যাওয়া হবে না

সেখানে বৃষ্টির শব্দে মাতাল হয়েছি,স্বপ্নের রাজকুমারের হাত ধরে ভেসে গেছি বৃষ্টির ছন্দে ।

হঠাৎ আলোর ঝলকানি সেই সাথে মেঘের গর্জন

স্বামীর ঘুমজড়িত কণ্ঠে স্পষ্ট বিরক্তি ‘দয়া করে জানালা বন্ধ কর ঘুমোতে দাও’

মন আবার ঘর বন্দি –বর্তমানকে সাথে নিয়ে সামনের দিনের প্রতীক্ষা

সেখানে শুধুই হাড় কাঁপানো শীতলতা

একটুখানি ওমের তৃষ্ণায় ,প্রাপ্তি শুধুই হাহাকার ।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৪

নুর ইসলাম রফিক বলেছেন: তবুও মন ফিরে যেতে চায় সেথায়,
যেথায় কভু আর হবে না যাওয়া???

১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

নাজনীন পলি বলেছেন: লেখাটা খুবই জঘন্য হয়েছে তাইনা ?

২| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১২

মৃদুল শ্রাবন বলেছেন: সুন্দর। লিখে চলুন।

ব্লগে স্বাগতম।

১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

নাজনীন পলি বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ । আপনাকে শুভেচ্ছা । আমি আসলে গল্প লিখি কবিতা লিখতে পারি না । আজ একটু চেষ্টা করতে ইচ্ছে হল ।

৩| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০০

নাসরিন চৌধুরী বলেছেন: বাহ বেশ লিখছেন নাজনীন পলি।

আমি পড়ছি আর হাসছি। স্বামীগুলো কেন যে এত আনরোমান্টিক হয়!!আপসুস।

সত্যিই ভাল লিখেছেন।

১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৫

নাজনীন পলি বলেছেন: ধন্যবাদ আপু ।

৪| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪০

বাংলার পাই বলেছেন: কবিতা অনেক অনেক ভালো লাগলো।

১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৬

নাজনীন পলি বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমার ও ভাল লাগছে ।

৫| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৫

মনসুর আলী বলেছেন: apu sotti- e valo legeche aponar kobita ta. thanks

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.