নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজনীন পলি

পাঠকের ভালোবাসা আমার কাছে অমূল্য ।

নাজনীন পলি › বিস্তারিত পোস্টঃ

বিদায় যাত্রা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৮

বিদায়ের সব ব্যবস্থা প্রস্তুত

এখন আমাকে যেতেই হবে

আর না ------

আর নয় শুধুই মিছে মায়ার পিছে ছোটা

অনেক দেখেছি , অনেক সয়েছি

বারবার রক্তাক্ত ক্ষত নিয়ে ভাল থাকার অভিনয় করে গেছি

আজ আমি নিঃস্ব , ভুলে গেছি সব অভিনয় ।

খুব সাবধানে কাজ সারতে হবে , কেউ যেন জানতে না পারে

জানাজানি হলে আবার মিথ্যা মায়ার জালে জড়াতে চায়বে

টেবিল থেকে কি যে স্নেহভরে ডাকছে আমায় বিদায় ট্যাবলেট

আহা ! কতদিন এমন ডাক কেউ ডাকেনি আমায়

দুই পাতা বিদায় ট্যাবলেটের সাথে অনেক কষ্টে করেছি সন্ধি

এরা নিশ্চয় করবেনা প্রতারণা আমার সাথে

ফোনটা বেজে চলেছে , দরজায় পড়ছে কড়াঘাত

সে কি ! প্রতারকেরা সব জেনে গেলো নাকি ?

নতুন কোন ছলনা দিয়ে নিশ্চয় হাজির হবে এখনই

জলদি কর, সোনা আমার বিদায় ট্যাবলেট

এসো , কাছে এসো আলিঙ্গনে জড়াই তোমায় ।

হে পৃথিবী , হে পৃথিবীর নোংরা মানুষ তোমাদের বিদায় ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫০

নাজনীন পলি বলেছেন: এটা একটা সুইসাইড নোট ।

** আত্মহত্যা মহাপাপ **

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৬

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতাটি পড়তে পড়তে সত্যি ভীষণ ভয় পেয়ে গেলাম । মন্তব্য না দিলে
হয়ত পুলিশ পর্যন্ত গড়াত । ভাল থাকুন ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫

নাজনীন পলি বলেছেন: হা হা হা । মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩১

নাসরিন চৌধুরী বলেছেন: গতকাল ফেবুতে পড়েছিলাম। আজও পড়লাম। এভাবেই ঝরে যায় কত ফুল কে তার খবর রাখে ।ভাল লিখেছো আপু

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬

নাজনীন পলি বলেছেন: ধন্যবাদ আপু ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.