| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার কণ্ঠস্বরে কি আছে বলতো?
কেন আমি এমন নেশাগ্রস্থ!
কেন প্রতিদিন তোমার সাথে কথা বলতেই হবে আমার?
আমি তোমাকে বেনসন ছাড়তে বলেছিলাম ......
তুমি বলেছিলে সম্ভব নয় ।
তোমার সাথে কথা না বলে থাকাও আমার পক্ষে সম্ভব নয়।
তোমার বেনসন , আমার তুমি
দুটি ই নেশা দ্রব্য -
বিশেষ সতর্কীকরণ দেখেও কেন যে আমাদের হুশ হলনা _
তোমাকে পোড়াচ্ছে বেনসন
আর আমাকে তোমার কণ্ঠস্বর!
©নাজনীন পলি 
২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮
নাজনীন পলি বলেছেন: পড়েছেন জেনে ভালো লাগছে
। শুভেচ্ছা ।
২|
২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৩
আলম দীপ্র বলেছেন: বেশ !
২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮
নাজনীন পলি বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা রইলো
৩|
২২ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:১২
রাফা বলেছেন: হুম.....চমৎকার বলেছেন,নাজনীন পলি।
আসলে আমরা সবাই কিছু না কিছুতেতো আসক্তই।কারো কথায় কেউ আসক্ত হোলে বুঝতেই হবে সেই কথাগুলোও নিশ্চই আসক্ত হওয়ার মত।
ধন্যবাদ।
৪|
২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯
নাজনীন পলি বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ । শুভেচ্ছা নিবেন
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০১
জাদিদ বলেছেন: ভালোই মিলাইছেন। আহারে সবাই ইয়ে যদি এইভাবে ভাবত!!!