নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজনীন পলি

পাঠকের ভালোবাসা আমার কাছে অমূল্য ।

নাজনীন পলি › বিস্তারিত পোস্টঃ

মুঠোফোনের কাব্য (৩)

২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

মাঝে মাঝে ক্ষণিক সময়ের জন্য
কোন নাম্বার প্রেস করতে যে সময় লাগে আর কি
ভীষণ লোভ জাগে
ভীষণ ভীষণ লোভ
জিভ দিয়ে পানি পড়তে থাকার মতন
আমি সামলাতে পারি না
শরীরটাকে দুমরে মুচরে ওঠা সে লোভ
হাতটা নিজের অজান্তে ই চাপতে থাকে
১১ ডিজিটের একটি নাম্বার
হাতের সাথে যুদ্ধ হয় প্রতি রাতে
না না না
আমি চাইনা মনে রাখতে এ নাম্বার
কিন্তু কোথাও ডিলিট অপশন খুঁজে পাই না।
©নাজনীন পলি

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯

বাউল আলমগী সরকার বলেছেন: বাহ আপু সুন্দর এক অনুভূতি
অনেক শুভেচ্ছা

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৩

নাজনীন পলি বলেছেন: অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.