| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানে অনেক ছাত্র ছাত্রী ও যুবক যুবতী ভাই বোনেরা ঘরে বসেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে প্রতিদিন বৈদেশিক মুদ্রা দেশে এনে দেশের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রেখে চলেছে, পড়ালেখার খরচ জোগানোর পাশাপাশি নিজেরাও স্বাবলম্বী হচ্ছেন কোন প্রকার সরকারি বেসরকারি উদ্যাগ ছাড়াই ।
অত্যন্ত দুঃখের বিষয় দফায় দফায় ইন্টারনেটের ডাটার দাম কমলেও গ্রাহক পর্যায়ে কোন প্রভাব পরে নাই, রক্তচোষা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান গুলো একদিকে যেমন গলাকাটা মূল্য নিচ্ছে অপরদিকে ইন্টারনেটের ধীরগতির জন্য আমাদের বায়ার হারাতে হচ্ছে , তাই Click This Link উদ্যোগ নিয়েছে মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে আমাদের সমস্যাগুলো নীরব ও শান্তিপূর্ণভাবে তুলে ধরবে ।
আমাদের দাবীসমূহঃ
১, দফায় দফায় ডাটার দাম কমলেও গ্রাহক পর্যায়ে কোন প্রভাব পরে নাই, আমরা চাই সরকার
১ জিবি ডাটার দাম ৫০ টাকা ও ৫ জিবির দাম ২০০ টাকা নির্ধারণ করে দিবেন ।
২, ফ্রিল্যান্সার ও ইকমার্সের স্বার্থে বাংলাদেশে দ্রুত পেপাল চালুর ব্যাপারে সরকারি জরুরী উদ্যাগ নিতে হবে ।
৩, ইন্টারনেটের ফেয়ার ইউস পলিসি সম্পূর্ণ নিষিদ্ধ করে ইন্টারনেটের নুন্যতম গতি নির্ধারণ করে করে পূর্ণ গতির ডাটা দিতে হবে ।
৪, ইন্টারনেট সেবাদানকারী মোবাইল কোম্পানি গুলোর স্বেচ্ছাচারিতা রোধে একটি বিশেষ সেল গঠন করতে হবে ।
৫, ডাটার মেয়াদ শেষ হয়ে গেলেও অব্যবহিত ডাটা পরের বার ডাটা প্যাকেজ চালু করার
সাথে সাথে যোগ করে দিতে হবে ।
৬, গনমাধ্যমে আনলিমিটেডের বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের প্রতারিত করা যাবেনা ।
৭, ফ্রিলান্সিং এর ব্যাপারে ব্যাংক কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে, ব্যাংক কর্মকর্তা দ্বারা ফ্রিল্যান্সারদের সকল হয়রানী বন্ধ করতে হবে ।
আমাদের দাবী পুরন কর , আমরাই ডিজিটাল বাংলাদেশ গড়বো ।
আপনিও এই সময়ের দাবী ও ন্যায্য দাবীতে এক হয়ে ইভেন্টে যোগ দিন, প্রানের এই দাবী পুরনের জন্য ইভেন্ট ও মানব বন্ধনে অংশ নিন। ইভেন্ট লিংক -
Click This Link
Note: collected from :: Click This Link
২|
১৭ ই মে, ২০১৩ রাত ১১:২৩
আঠারো বছর বয়স বলেছেন: @কালীদাস, ওটা ব্যাপার নয়। পেপ্যাল প্রত্যেক দেশের ফরেন এক্সচেঞ্জ পলিসি মোতাবেক রুল সেট করে থাকে। পেপাল বাংলাদেশ চাইলে বাংলাদেশ থেকে ডিপোজিট করা যাবে না, শুধু বাংলাদেশের লোকাল ব্যাংকে উইদড্র করা যাবে এভাবে চালু করতে পারে ইন্ডিয়ার মত। নীতিনির্ধারকদের গাফেলতিই এখানে মেইন ব্যাপার।
৩|
১৭ ই মে, ২০১৩ রাত ১১:৪২
কালীদাস বলেছেন:
@আঠারো বছর বয়স: হতে পারে, আমি ডিটেইলস জানিনা পেপালের রুলস সম্পর্কে। ফরেন এক্সচেন্জ রিলেটেড গাফিলতিগুলো মানুষকে কি পরিমাণ ভোগায়, বলার মত না। বাইরে ভ্যালিড ওয়েতে জরুরী টাকা পাঠানোর চেয়ে আদমপাচার সহজ বাংলাদেশ থেকে।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৩ রাত ১১:১৬
কালীদাস বলেছেন: এই ইভেন্টের আয়োজনে যারা আছে, তারা মনে হয় বাংলাদেশের ফরেন এক্সচেন্জ পলিসি সম্পর্কে জানে না। বাংলাদেশের যে কোন ব্যাংক একাউন্টে আপনি দেশের বাইরে থেকে যেভাবে খুশি টাকা পাঠাতে পারবেন, কিন্তু দেশি কোন একাউন্ট থেকে বিদেশে এক পয়সাও পাঠাতে পারবেননা, বাংলাদেশ ব্যাংক খুবই শক্তভাবে মনিটর করে। পেপাল চালু না করার অন্যতম কারণ এটাই, পেপাল চালু করলে এই বাইন্ডিংস আর থাকবেনা কঠিনভাবে।
রাগ উঠে যায় দেখলে। চোরেরা সব বাক্স ভরে কারেন্সি নিয়ে যায়, একটা বাক্সও আটকাতে পারেনা, নর্মাল পাবলিক ১০ডলার পাঠাতে চাইলেও নাকানিচুবানি খেতে হয় ফরেন পলিসির জন্য।