নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন হলো এক কাপ গরম চা আর একটি জ্বলন্ত সিগারেটের মতো। গরম চা এক সময় জুড়িয়ে যাবে, সিগারেটের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।

পয়গম্বর

The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.---Robert Frost

পয়গম্বর › বিস্তারিত পোস্টঃ

ভোলায় ভ্রমণ সংক্রান্ত জরূরী তথ্যসমূহ

২৯ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৪

প্রিয় সামহোয়্যার ইন ব্লগে আমার বেশ কিছু পোস্ট রয়েছে যেগুলো প্রায় প্রতিদিনই আমি সহ অনেকের কাজে লাগছে। তার মধ্যে উল্লেখ্যযোগ্য হলো:



১. আমার ভ্রমণ-কাহিনী ও ছবি ব্লগ গুলোর কালেকশন

২. আমার ফোনবুকে থাকা বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ আবাসিক হোটেল নম্বরসমূহ

৩. আমার ফোনবুকে থাকা গুরুত্বপূর্ণ নম্বরসমূহ: পর্ব-২



কাজের এই পোস্টগুলো আমি প্রকৃতঅর্থেই নিজের এবং অন্যেরও যেন কাজে আসে, সেজন্যে নিয়মিত আপডেট করে আসছি। আমার ভ্রমণ সংক্রান্ত পোস্টগুলোতে জরুরী তথ্যসমূহ একত্রিত করার চেষ্টা করেছি যেন পরবর্তীতে যে কেউ তা অনুসরণ করে সেই স্থানে যেতে পারেন এবং তার ভ্রমণ আনন্দদায়ক হয়। সম্মানিত ব্লগারগণও তাঁদের মূল্যবান মতামত এবং সঠিক তথ্য প্রদান করে আমার লেখাগুলোকে সার্থক করে তুলেছেন। এ জন্যে সামহোয়্যার ইন ব্লগের সকল ব্লগারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।



খুবই সংক্ষিপ্ত এক সফরে সম্প্রতি ভোলা যাবার সুযোগ হয়েছিল। এ পর্বে ভোলায় ভ্রমণ সংক্রান্ত কিছু তথ্য তাই সবার সাথে শেয়ার করছি। পরবর্তী পর্বে ভোলার দর্শনীয় স্থান ভ্রমণ সংক্রান্ত একটি লেখা পোস্ট করার ইচ্ছে আছে।





কিভাবে ভোলা যাওয়া যাবে:

ভোলা যাবার জন্যে লঞ্চ পথ বেছে নেওয়াটাই উত্তম। শুধু সদরঘাট পর্যন্ত যানজট এড়িয়ে কোন মতে লঞ্চে উঠে পড়তে পারলেই তারপরের জার্নিটুকু আরামদায়ক। ভোলা যাবার জন্যে লঞ্চের তথ্যগুলো:

১. এম.ভি ভোলা এবং এম.ভি সম্পদ: ঢাকা অফিস: ০২৮১৮৯৩০৪, ভোলা অফিস: ০৪৯১ ৬১২৩৬, ৩/এ, হাসান টাওয়ার ১০ম তলা, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

২. এম.ভি কর্ণফুলী: ঢাকা অফিস: ০১৭১২২৮১৭৮৭, ০১৭১৬৯১০৫৫১, ভোলা অফিস: ০১৭১২০৩৬৭৭৯

৩. এম.ভি লালী: ঢাকা অফিস: ০১৭১১৪২০৪২৭, ভোলা অফিস: ০১৭১১৯০৫৪৭১



সড়ক পথেও ভোলা যাওয়া যায়। সেক্ষেত্রে ঢাকা থেকে লক্ষীপুর পর্যন্ত যেতে হবে। এরপর সী-ট্রাকে করে নদী পার হতে হবে। লক্ষীপুর থেকে ভোলা পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টায় সী-ট্রাক ছেড়ে যায়। বাস সার্ভিসের জন্যে যোগাযোগ করুন:

১. ঢাকা এক্সপ্রেস (হিনো চেয়ারকোচ সার্ভিস), ঢাকা বুকিং অফিস: জনপথ, সায়েদাবাদ, ফোন: ০২৭৫৪৫৮৩৮, রায়পুর (লক্ষীপুর): ০১৭১৬৯৩০৩৮২

২. ইকোনো পরিবহন: জনপথ, সায়েদাবাদ





ভোলায় থাকার ভালো হোটেল:

১. হোটেল জেড ইন্টারন্যাশনাল: সদর রোড, জিয়া সুপার মার্কেট। ফোন: ০৪৯১ ৬১০০৯

২. হোটেল আফরোজ: সদর রোড। ফোন: ০১৭৫৮৬৭৭৩৩৮, ০৪৯১ ৬১৩৪৪

৩. হোটেল হাবিব: হাবিব সুপার মার্কেট, ৩য় তলা, মহাজন পট্টি, সদর রোড। ফোন: ০১৭১৮৮৫২১১৬, ০১৮৩২২০৫৫৪৬

৪. হোটেল রয়্যাল প্যালেস: চকবাজার। ফোন: ০১৭২৭০০৯৮৯৭, ০৪৯১ ৬১৭০৪



মনপুরা দ্বীপে ঘুরতে যেতে হলে ভোলা সদর থেকে যাওয়া যাবে। এক্ষেত্রে মোটর সাইকেল চালক জনাব শাহজাহানের সাথে যোগাযোগ করতে পারেন: ০১৭৪০৫৫৭৬৫৮



সবাইকে শুভেচ্ছা।



এই ব্লগটি লেখার ব্যাপারে সহযোগীতার জন্য ঢাকা মেডিকেল কলেজের কে-৬২ ব্যাচের আমার অনুজ প্রিয় ছোট ভাই সজীবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৫

কাউসার রুশো বলেছেন: আপনারে নিয়মিত ব্লগে পাই না কেন ভাইজান?? :(

২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৬

পয়গম্বর বলেছেন: কাজ-কর্ম নিয়ে চ্রম দৌড়ের মধ্যে আছিরে ভাই :(

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৪

আচেনা পথিক বলেছেন: ভোলা নিয়ে লেখার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ, আর দ্বিতীয়টা হল মোডারেটরদের। :)
মনপুরা যাওয়ার সবচেয়ে ভালো উপায় হল ঢাকা থেকে সরাসরি লঞ্চ আ যাওয়া

২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৬

পয়গম্বর বলেছেন: আপনাকেও ধন্যবাদ জনাব :)

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪১

হ্যারিয়ার টু বলেছেন: লেখাগুলো পড়ে অভিভুত।

৩০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:৪৩

পয়গম্বর বলেছেন: লেখাগুলো সার্থকতার ছোঁয়া পেল। ধন্যবাদ।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১১

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ভোলা গেলে চর কুকরি মুকরি ঘুরে আসতে পারেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.