| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
►►►►►প্রতিভা বলতে কিচ্ছুই নাই ।আর যদি কিছু থেকেই থাকে তবে তা প্রত্যেকের মাঝেই আছে । প্রতিটা মানবের মাঝেই একটা লুকায়িত প্রতিভা বা Hidden Talent থাকে । যারা তাদের ব্রেইনের তারগুলার মধ্য দিয়ে ঠিকঠাকমতো ইলেক্ট্রিক হিট দিতে পারে অর্থাৎ আঁতেল হইতে পারে তারাই এক সময় গেইনার হয় । লুকায়িত প্রতিভা বা Hidden Talent টা বাহির হইয়া আসে । সে হইয়া যায় ইষ্টার
।*** । তহন তারা আর মাটিতে থাকতে পছন্দ করেনা । আসমানে উইঠা যায় । ইষ্টাররা আকাশে থাকবো এটাইতো স্বাভাবিক !
♛ ♛ ♛ ♛ ♛ ♛ ♛ ♛ ♛
তবে প্রতিভা দেখানো ছাড়াও কিন্তু আমাদের দেশে অনেক ইষ্টার জন্ম নেয় । কেউ কেউ সেইসব ইষ্টারদেরকে মাথায় তুইল্যা নাচে আবার কেউ কেউ ফাঁস দিয়া মারতে চায় !
অথচ সরকার যদি অপরাধীকে অপরাধের মাত্রা অনুযায়ি শাস্তি নিশ্চিত করতো , রাজনৈতিক দল যদি এইসব যুদ্ধাপরাধের মতো সেনসিটিভ বিষয় নিয়ে রাজনীতি না করতো , এইসব ইষ্টারশিপ থুইয়া যদি আমরা সকলে মিলেমিশে কাজ করতে পারতাম তাহলে দেশটা কতযে সুখী হতো তা কারো মাথায় আসেনা ।
♟ ♟ ♟ ♟ ♟ ♟ ♟ ♟ ♟
সকাল বেলা ঘুম থেকে উঠে টয়লেটে যাওয়া থেকে শুরু করে রাতে টয়লেট থেকে ফিরে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা কতযে সমস্যার মুখোমুখী হই , সেসবের দিকে আজ আর কারও খেয়াল নেই । শেয়ার বাজারে দুর্নীতি হয় , ডেস্টিনির মত ভুয়া কোম্পানী এসে শত শত কোটি টাকা হাতিয়ে নেয় , হল মার্ক ক্যালেংকারিতে হাজার হাজার কোটি টাকা জালিয়তি হয় , প্রশাসনের প্রত্যেক পরতে পরতে দুর্নীতি ! কেউ এসবের বিরুদ্ধে মাঠে নামেনা কেন ??
****কারন দুর্নীতি আমাদের রক্তে মিশে গেছে । দুর্নীতি একটি সংক্রামক ব্যাধি । দুর্নীতি সংক্রমিত হচ্ছে বাবা থেকে ছেলের উপর , এক ভাই থেকে আরেক ভাইয়ের উপর , অফিসের বড় কর্তা থেকে ছোট কর্তার উপর এবং সমগ্র জাতির উপর ।
আসুন দুর্নীতিকে হ্যা বলি :p:
ফেসবুকে আমি : Spy Masud Rana
©somewhere in net ltd.