| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের হরতালের তেমন কোন অঘটন দেখলাম না । ছিল বাস, জন পরিবহনের অবাধ যাতায়াত । তাই বলে ভেবেন না যে, আমি কোন দলের বিপক্ষে কথা বলছি । আমি হরতালের বিপক্ষে সবসময় । আচ্ছা, আমাদের দেশের নেতা নেত্রীরা আম-জনগনের মঙ্গলের জন্য কত কিছুই না করে । বিখ্যাত সাংবাদিক মাহমুদুর রহমান যেমন সাধারণ জনগনের কথা ভেবে আমরন অনশন করলেন , ঠিক এই ভাবে হরতাল না করে বিরোধী দল বা নির্যাতিত গোষ্ঠিরা আমরন অনশন করলেই তো হয় । যখন জনগন দেখবে তাদের ভোট ও ভাতের অধিকার-এর জন্য , সুস্থ জীবন স্থাপনের জন্য ঐ সমস্থ দল না খেয়ে আমরন অনশন করছে , তা হলে তো আমজনতা তাদের কাছে ঋনি হয়ে যাবে । এরপর, ওরাই (আমজনতা) যার কাছে যা কিছু আছে তাই নিয়ে অনশন ভাঙ্গাতে আসবে । [
©somewhere in net ltd.