নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণমেহেদী

আমী খুব সাধারণ

শ্রাবণমেহেদী › বিস্তারিত পোস্টঃ

তুমি কি জান পোড়া শরীরের যন্ত্রণা কি ????????????????

২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৭

ভুপেন হাজারিকার একটা বিখ্যাত গান ,

মানুষ মানুষের জন্য ,জীবন জীবনের জন্য।একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না । একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না…ও বন্ধু।।



এই গানটা বিখ্যাত হওয়ার কারন এটা গণ মানুষের প্রানের কথা। কিন্তু মানুষ এ কেমন বর্বর ! পশুর হিংস্রতাও তো হার মানায়। একটা মানুষ আর একটা মানুষকে কি ভাবে আগুনে ঝলসে দিতে পারে ?!





সময় : রাত ৭.৫৮ রোজ বুধবার।



দুই বন্ধুর জন্য অপেক্ষা করছি মিরপুর জনতা হাউজিং এর সামনে। এক ভদ্রলোক ফুটপাতে পসরা সাজিয়ে বসা এক দোকানিকে জিগ্গেস করলো "কি হচ্ছে ওদিকে"। জিগ্গেস করতেই আমার উত্সুক চোখ সেদিকে।আর বর্তমান সময়ের সবচেয়ে ন্যাক্কার জনক ঘটনার দৃশ্য অবলোকন করতে হলো। একটা বাসে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। ইতি মধ্যে বন্ধু দ্বয় হাজির। courious mind want to know ?! সামনে যেতে চাইলাম , কিন্তু তাদের প্রবল আপত্তির মুখে পারি নাই। ইতিমধ্যে বেশ কিছু এম্বুলেন্স এসে চলে গেছে। সম্ভবত আহতদের নিয়ে হাসপাতালে যাচ্ছে। চোখ টা অশ্রু সিক্ত হোয়ে উঠলো। আরো এম্বুলেন্স এসেছে কিন্তু ফায়ার ব্রিগেডের কোনো খোজ নাই। মিরপুর ১০ এই তো অফিস। এতক্ষণ লাগে ! কেউ কি ফোন দেয় নাই ?! আগুনের তীব্রতা আরো বেড়েছে। দূর থেকেই আগুনের লেলিহান শিখা স্পষ্ট দেখা যাচ্ছে। এর মাঝেই ফায়ার ব্রিগেড ও কয় একটা পুলিশের গাড়ি আসলো। এবার বন্ধুরা এখানে থাকাটাও নিরাপদ মনে করলো না। আমারও তাই মনে হলো। অগত্তাই প্রস্থান।



নয় মাস যুদ্ধ করেই তো স্বাধীনতা পেয়েছি।আমরা এখন স্বাধীন দেশের নাগরিক। কতিপয় স্বার্থলোভী গোষ্ঠির কারনে আমরা তো পরাধীন ভাবে চলতে পারি না। তবে রক্ষখ ই যখন ভক্ষক তখন অনেক স্বাধীনতাই খর্ব হবে এটাই স্বাভাবিক !! কে অগ্রগামী হয়ে আগুন নিভানো ও মানুষের সহায়তার কাজে যাবে। সে যে রক্ষখ এর বলির পাঠা হবে না কে জানে !?রক্ষখ তার দেবতাদের সন্তষ্টি করার জন্য তাকেই বন্দী করবে না তার নিশ্চয়তা কে দেবে ? এরকম উধাহরণ তো বহুসংখ্যক। কিছুদিন আগে পত্রিকায় পরছিলাম ওমানে যাবে এক লোক, যাওয়ার আগে গুলিস্তানে গিয়েছিলো গুলিস্তান এ কেনাকাটা করতে সেই এখন , অপরাধী !!??



হাতে একটু ফোস্কা পরলেই তো সহ্য হয় না। আর যার ২০/৪০ শতাংশ পুরে গেছে তার কি অবস্থা ? রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে সাধারণ মানুষ কেন ভুক্তভোগী হবে ? কেন ?? কি অপরাধ তাদের ? এই সাধারণ মানুষের জন্যই তো রাজনীতি !!!!!! ?

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৯

নিলু বলেছেন: আমাদের রুখে দাঁড়াতে হবে , নইলে এসবের সমাধান হবে না যে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.