| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।
ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি।
জাগো নাগিণীরা,জাগো নাগিনীরা,জাগো
কালবোশেখীরা। শিশু হত্যার বিক্ষোপ আজ কাপুক
বসুন্ধরা, দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের
দাবি,দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি না
না না না খুন, রাঙ্গা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারী।
সেদিনও এমনি নীল গগনে বসন্তে শীতের শেষে রাত
জাগা চাঁদে চুমো খেয়েছিলো হেসে।পথে পথে ফোটে
রজনীগন্ধা,আলকনন্দা যেন,এমন সময় ঝড় এলো
এক ঝড়ে এলো খ্যাপা বুনো।
সেই আঁধারে পশুদের মুখ চেনা,
তাহাদের তরে মায়ের,বোনের,ভায়ের চরম ঘৃণা,ওরা গুলি
ছোঁড়ে।দেশের প্রাণে,দেশের দাবিকে রোখে।
ওদের ঘৃণ পদাঘাত এই সারা বাংলার বুকে ওরা এ দেশের
নয়।দেশের ভাগ্য ওরা করে বিক্রয়,ওরা মানুষের অন্ন
বস্ত্র,শান্তি নিয়েছে কারি।
একুশে ফেব্রুয়ারী,একুশে ফেব্রুয়ারী তুমি আজো,একুশে
ফেব্রুয়ারী,
আজো জালিমের কারাগারে মরে,বীর ছেলে,বীর নারী
আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে।জাগো মানুষের
সুপ্ত শক্তি হাটে,মাঠে,ঘাটে,বাটে দারুন ক্রোধে আগুনে আবার
জ্বালবো,
ফেব্রুয়ারী,একুশে ফেব্রুয়ারী,

©somewhere in net ltd.