| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুট প্ল্যান :
ঢাকা - কক্সবাজার - সেন্ট মার্টিন - ঢাকা
সময় : ৩ দিন,৫ রাত। (২৫ শে সেপ্টেম্বর ঈদ-উল-আযহা হবে ধরে, তবে ঈদের তারিখের উপরে সময় পরিবর্তনশীল)
২৭ সেপ্টেম্বর :
রাত ১১.০০ টায় নন এসি বাসে করে কক্সবাজার এর উদ্দেশ্যে রওনা।
২৮ সেপ্টেম্বর :
সকালে কক্সবাজার পৌঁছে সমুদ্র পাড়ে সকালের নাস্তা শেষ করব। অতঃপর হোটেলে উঠে ব্যাগ রেখেই সমুদ্র স্নান। দুপুরের খাবার সেরে কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান - সার্কিট হাউজ, বৌদ্ধ মন্দির, লাইট হাউজ, বার্মিজ মার্কেট ইত্যাদি স্থানগুলো ঘুরে দেখে হোটেলের উদ্দেশ্যে রওনা।
হোটেলে আসতে আসতে রাত আর এই রাতেই কিন্তু “সুপার মুন”, এই বছরে শেষ বারের মত চাঁদ পৃথিবীর খুব কাছে চলে আসবে।
বিঃ দ্রঃ পার্টি কিন্তু এই রাতেই !!!
![]()
২৯ সেপ্টেম্বর :
সকালে উঠেই সূর্যোদয় দেখে ইনানি বীচের উদ্দেশ্যে রওনা এবং সকালের নাস্তা সেরে নেয়া। চান্দের গাড়িতে করে ইনানি বীচে যাওয়ার পথে হিমছড়ি সহ আরও কিছু স্পট ঘুরা।
ইনানি বীচে পৌঁছে দুপুরের খাবার সেরে সমুদ্রে গোসল। অতঃপর সূর্যাস্ত দেখে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা।
(রাতের খাবার হোটেলে)
৩০ সেপ্টেম্বর :
সকালে উঠেই চান্দের গাড়িতে করে টেকনাফের উদ্দেশ্যে রওনা, পথিমধ্যে সকালের নাস্তা টাও সেরে নেয়া হবে।
টেকনাফ পোঁছানোর পর আমাদের নেক্সট ডেস্তিনেশন হল
সেন্ট মার্টিন। ৯টার মধ্যে কেয়ারি সিন্দাবাদে রিপোর্ট এবং সাড়ে ৯টায় যাত্রা শুরু।
দুপুরে সেন্ট মার্টিন পোঁছে আগে ভরপুর একটা লাঞ্চ হবে। তারপর ছেরাদ্বীপের উদ্দেশ্যে রওনা। সন্ধ্যার মধ্যে সেন্ট মার্টিনে ফিরে আসা এবং এখানেই রাত্রি যাপন ।
(রাতের খাবার কিন্তু মিস নাই)
১ অক্টোবর :
সকালের নাস্তা এবং দুপুরের খাবার সেন্ট মার্টিনেই। বিকেলে কেয়ারি সিন্দাবাদে করে টেকনাফ চলে আসা এবং টেকনাফ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা। পথেই হয়ে যাবে রাতের খাবার।
২ অক্টোবর সকালেই আমরা ঢাকায় থাকব - ইনশাল্লাহ। ![]()
বাজেট : ৫০০০ টাকা ( সকল ধরনের থাকা, খাওয়া-দাওয়া, পরিবহন খরচ ও ইভেন্ট টি-শার্ট সহ)
সদস্য : সর্বোচ্চ ৩৬ জন ।
যোগাযোগ :
০১৬৮৪৬৩৮৭৭৭ ( shaon)
fb link :
https://www.facebook.com/events/1641766362776935/1642594696027435/
©somewhere in net ltd.