| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতকে পৃথিবীর সব চেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসেবে সবাই মান্য করে। কিন্তু তারাই আমাদের দেশে গত ৫ জানুয়ারি নির্বাচনের নাম করে গণতন্ত্র হত্যায় মৌলিক ভূমিকা রেখেছে। আমাদের দেশের গণতন্ত্রের শ্মশান যাত্রায় ভারতীয় পৌরহিত্যের নেপথ্যে আসলে কী ছিল? এই নিয়ে আলোচনা পর্যালোচনা যেন শেষই হচ্ছে না। সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের বিরীতে গিয়ে ভারতের আসলে কী লাভ হলো, এই নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। একটি গণতান্ত্রি দেশ হয়ে আরেকটি দেশের গণতন্ত্র হত্যায় ভূমিকা রাখা শেষ পর্যন্ত কতটা ইতিবাচক হবে সেটা নিয়ে চলছে আলোচনা- এসব বিশ্লেষণ করেই ৬টি কারণ খুঁজে বরে করেছেন এম জি হোসেন । সত্যিই এ বিশ্লেষণটি পড়ার পর নিজেকে খুবই অসহায় মনে হচ্ছে। ভারতের এমন আচরণ কোনভাবেই মেনে নেওয়া যায় না।
আমরা যেমন প্রত্যাশা করি যে, ভারতের গণতান্ত্রি শাসন ব্যবস্থায় তাদের দেশের জনগণের মতের প্রতিফলন থাকুক চিরকাল, তেমনি তারাও আমাদের জনগণের চাওয়া-পাওয়াকে সম্মান জানাবেন এটা প্রত্যাশা করাটা নিশ্চয়ই আমাদের জন্য কোন অন্যায় দাবি নয়।
©somewhere in net ltd.