| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদমান সবুর সৌরভ
অন্য একদিন লিখবো। এখন ইচ্ছে করছে না।
যা ভয় পাচ্ছিলাম তাই হইলো। ভয় দেখাতে গিয়ে কি ভয়াবহ পরিস্থিতি ডেকে আনলাম না???
"বার বার দুর্ঘটনায় প্রাণহানিতে কারখানার কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার পর বাংলাদেশ থেকে পোশাক কেনা বন্ধ করে দিচ্ছে যুক্তরষ্ট্রের ওয়াল্ট ডিজনি।" -banglanews24.com
যেকোনো ইস্যুতে বিদেশীদের কাছে ধর্না দেওয়ায় ও সাহায্য চাওয়ায় আজকের এই পরিণতি। আর এ ভাই বাংলা কথা ক্যান বোঝেন না, এতো বড় ইন্ড্রাস্ট্রি যখন আমাদের দেশের শিল্পমালিকরা তৈরি করতে পারছে তখন তাদেরই সমাধান করতে দিন। বেশি চাপ তৈরি করতে গিয়ে যদি ব্যবসা বন্ধ করতে হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ কে হবে? আমি, আপনি, মালিক না শ্রমিক??? শ্রমিক স্বার্থ উদ্ধার করতে গিয়ে যদি কারখানায় বন্ধ হয়ে যায় তাহলে শ্রমিক শ্রম দিবে কোথায়???
পুনশ্চঃ বেশি বাড়াবাড়ি ভালো নয়। মালিক-শ্রমিক সবারই স্বার্থ রক্ষা করতে হবে। ঢালাও ভাবে দোষ চাপিয়ে এই ইন্ড্রাস্ট্রি ধ্বংস করতে পারি না আমরা। আসুন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক শিল্পকে প্রথম বানাতে সাহায্য করি, ধ্বংস করতে নয় (ধ্বংস করার জন্য তো ইন্ডিয়া-চীন মুখিয়ে আছে, আমরা না হয় রক্ষাই করলাম)।
©somewhere in net ltd.