নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা ভাইরাস

বোকা...

বোকা ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

পাসপোর্টের নাম সংশোধনে করনীয়

১৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

অনেকে ঝামেলা এড়ানোর জন্য নিজের বা বাবা-মায়ের নাম সংক্ষিপ্ত করে লিখি। আবার অনেক ক্ষেত্রে দেখাযায় ভোটার আইডি কার্ডের সাথে সার্টিফিকেট এর নামের কিছুটা পার্থক্য থাকে। সেক্ষেত্রে কেউ যদি পাসপোর্টের নাম সংশোধন করতে চান তাদের জন্য এই পোস্ট।

আমি ধাপগুলো পর্যায়ক্রমে লিখে যাচ্ছি ----

১। প্রথমে পাসপোর্ট অফিসের নিচতলা থেকে একটি পাসপোর্ট ফরম-১ (৪ পৃষ্ঠা বিশিষ্ট)সংগ্রহ করুন। (ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন)


২। তারপর চলেযান ৩০২ নং রুমের সামনে, সেখান গেলে রুমের বাইরেই দেখবেন টেবিলের উপর ১ পৃষ্ঠা বিশিষ্ট তথ্য সংশোধনের ফরম পাওয়া যায়। সেটি সংগ্রহ করুন।



৩। এরপর বাসায় এসে ভালমত ফরমগুল পূরণ করুন। যেগুলো সত্তায়িত করা লাগবে তা করুন। মনে রাখবেন ফরম-১ আপনি এর আগে যে তথ্যগুলো দিয়ে পূরণ করেছিলেন এবারও ঠিক সেভাবে পূরণ করবেন। কেবল ফরম-২ এ পরিবর্তনযোগ্য তথ্য উল্লেখ করুন।

৪। যে তথ্যগুলো পরিবর্তন করতে চান তার স্বপক্ষে প্রমান দেখান, যেমন আমার ক্ষেত্রে জন্ম নিবদ্ধন এর সত্তায়িত কপি জমা দিয়েছিলাম। কেউ পেশা পরিবর্তন করতে চাইলে সে সংক্রান্ত প্রমাণাদি দাখিল করুন।

৫। আর যে কাগজ গুলো লাগবে সেগুল হল-- ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ, পাসপোর্ট এর প্রথম ৯ পৃষ্ঠার ফটোকপি এবং এক কপি ছবি।

৬। সোনালি ব্যাংক বা অনুমোদিত ব্যাংক এ ৩০০০/= টাকা এবং অতরিক্ত ৫/= টাকা জমা দিন। আর জরুরি হলে ৬০০০/= টাকা।

৭। এবার চলেযান ৩০২ নং রুমের ভিতর। সেখানে থেকে তথ্য যাচাই করে নিচতলায় যেতে বলবে। খুব সম্ভবত ১০২ নং এ।

৮। নিচতলায় সিল দিয়ে চলেযেতে বলবে ৪ তলায়।

৯। দীর্ঘ লাইনে দাড়িয়ে থেকে আবার সিল দিয়ে বলবে ৪০৫ বা ৪০৬ এ যেতে (তবে যেটাতে লাইন ছোট দেখবেন সেটাতেই দাড়িয়ে যাবেন)।

১০। সেখানে আবার ছবি তুলবে এবং পরিবর্তন যোগ্য তথ্যগুলো ঠিক করে দিবে।

১১। সাধারনত ২১ দিন পর ডেলিভারি তারিখ দিবে। আর জরুরি আবেদনের ক্ষেত্রে ৬ দিন পর। (তবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, সাধারন আবেদনের ক্ষেত্রে আপনি ১০ দিন পরেই ডেলিভারি স্লিপ নিয়ে চলে যাবেন পাশের ভবনের ৯০৪ নং রুমে। সেখানে সামরিক অফিসার বসে থাকে, তাকে স্লিপটি জমা দিলে তিনি সরাসরি সার্ভার থেকে প্রয়োজনীয় তথ্য সংশোধন করে দিবে। আর যদি ডেলিভারি তারিখ বা এস,এম,এস এর জন্য অপেক্ষা করেন তবে ১ মাসেও পাসপোর্ট পাবেন কিনা সন্দেহ। সেক্ষেত্রে উনি আপনাকে বলে দিবে যে সংশোধন হয়ে গেছে এবং বলবে এস,এম,এস এর জন্য অপেক্ষা করতে। এক্ষেত্রেও আপনি ২/৩ কর্ম দিবস পর চলে যাবেন ডেলিভারি কাউন্টার ২০১ নং রুমে, এবং আশা করি পেয়ে যাবেন।)

এ সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:১২

আমিনুর রহমান বলেছেন:



বোল্ড অংশটা মাথায় রাখলাম :)

২| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৯

তন্ময় ফেরদৌস বলেছেন: নাইস, দরকার ছিলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.