| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতৃপ্ত নিঃশ্বাস
এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালবাসায়~~
কেন স্বাধীন দেশে আমাকে মৃত্যুর ভয়ে নামায ছেড়ে রক্তাক্ত শরীরে বাসায় ফিরতে হবে, কেন জায়নামাযে কোন মুসলিম আগুন দিবে, কেন মসজিদ থেকে বেরিয়ে আমাকে পুলিশের তাক করা বন্দুকের সামনে দাঁড়াতে হবে, কেন কোন নামাযীকে পুলিশ নামায থেকে উঠিয়ে থানায় নিয়ে যাবে, কেন প্রতিদিন মানুষের গুলিতে মানুষ মরবে, কোন নেতার সন্তান তো পুলিশের গুলিতে মরে না, তাহলে কেন প্রতিদিন সাধারন মানুষ চাল কিনতে যেয়ে লাশ হয়ে ফিরবে
জবাব চাই, জবাব দাও, বন্ধ করো মানুষ হত্যা, আমরা বাঁচতে চাই, বাংলার মুক্ত আকাশে প্রান ভরে নিঃশ্বাস নিতে চাই, আমাদের বাঁচতে দাও, একটু শান্তি দাও, একটা রাত নিশ্চিন্তে ঘুমাতে দাও, দয়া করো..............
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
অতৃপ্ত নিঃশ্বাস বলেছেন: ১০০% সহমত
২|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
মশামামা বলেছেন: ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
অতৃপ্ত নিঃশ্বাস বলেছেন: ভাই আপনের লেখার হাত তো খুবই ভালো, অসাধারন
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
সৌরভ ওয়াহিদ বলেছেন: জামাত - শিবির যতদিন থাকবে ততদিন এইরকম চলবে ............... এদের মূল উটপাটন করতে হবে ..................... এরা মসজিদ ধর্ম কে কাজে লাগায় জনগণ নিজেদের স্বার্থ হাসিল করছে