| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিকুঞ্জ বনে ভ্রমর বেধেঁছে বাড়ি
সখি এসো, এসোনা ত্বরা করি।
বসেছে মেলা আজি ভ্রমরের সনে
কইব গল্প তারে আছে যত মনে।
বসন্ত এসেছে আজি
তাই খুশি বৃক্ষরাজি,
পুলক জাগে তাই মনের মাঝে
আম পোঁকা ডাকে হেথা সকাল সাঁঝে।
বাগানে ফুটেছে ফুল
এসেছে কতই বুলবুল,
এসেছে আরো ভ্রমরের দল
তারে দেখব আজি সখি ত্বরা করি চল্।
বলেছে পাবক সে ডেকেছে মোরে
অধম আমি আজও রইলেম দূরে।
আর দেরি সহেনা
ত্বরা করি এসোনা,
শেষে করবে মান সে আমার সনে
কইব গল্প তারে আছে যত মনে।
২২/০৩/২০১৫ ইং
(কাব্যগ্রন্থঃমায়াবী -প্রকাশিতব্য)
২|
০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬
কবি আকাশ বলেছেন: সুন্দর
৩|
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭
মোঃ সরব বাবু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৮
মোঃ সরব বাবু বলেছেন: দুঃখিত, বানানে একটি ভূল হয়ে গেল। বলতে গেলে গোড়ায় গলদ। শিরোনামে ( বনো ) হবেনা, ( বনে ) হবে।