| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জা্নালা থেকে আলতো কাঁচের বৃষ্টিরা সব অভিমান বৃত্ত ছুঁয়ে ফিরছে আজ । তারপরে কোন ধ্বংস মাতাল রাত্তিরে আমার শহর, শুকনো ঠোঁটের খোশমেজাজ । তেমন কোন ও আড়াল পাঁচিল বার্তা নেই । বুকের ভিতর সব স্রোতই আজ শান্ত খুব । সাড়ে সাতটার লোকাল বাসের ক্লান্ত ভীড় , এই শহরে আমার আঁচল দিচ্ছে ডুব ।
অন্ধকারের সব রং-ই খুব আবছা হয় , তারপরে কোন বিকেল বেলার মন কেমন আমার শহর পালটে দিচ্ছে...এই আমি। সব অভিমান হাল্কা পাতার নীল যেমন...
জানালা থেকে আলতো কাঁচের বৃষ্টিরা ঠোঁট ছুঁয়ে যায়... রঙ্গীন কাজল মাস্কারা.. আমার শহর ! আর কোন ও খুব শব্দ নেই, ঘুম পেয়ে যায়.. তোমার ছোঁয়ার আস্কারায়...
২|
০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৫
ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ লেখনশৈলী। চালিয়ে যান।
৩|
০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৮:০০
রুদ্র জাহেদ বলেছেন: খুব সুন্দর হয়েছে।
শুভকামনা
৪|
০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
সুদীপ্তা মাহজাবীন বলেছেন: থ্যাঙ্কস সবাইকে । পড়েছেন দেখে অনেক খুশী হলাম । ![]()
৫|
০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল লিখেছেন, স্বাগতম।
৬|
১০ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০৩
সুদীপ্তা মাহজাবীন বলেছেন: Thank you
৭|
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৩
আরজু পনি বলেছেন:
বাহ্ খুব সুন্দর, সুদীপ্তা ।
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১১
সুদীপ্তা মাহজাবীন বলেছেন: ধন্যবাদ আপনাকে । খুশি হলাম ।
৮|
২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬
আহমেদ জী এস বলেছেন: সুদীপ্তা মাহজাবীন ,
প্রথম লেখা হিসেবে চমৎকার ভাবে উৎরে গেছে । অল্প কথায় ভাবের ব্যপ্তি হেটে গেছে অনেক দূর।
আসলেই .....................কি জটিল ভ্রুণের মতো পাল্টে পাল্টে যায় আমাদের চেনা শহর .....।
লিখতে থাকুন ।
শুভেচ্ছান্তে ।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
সুদীপ্তা মাহজাবীন বলেছেন: আহমেদ জিএস ভাইয়া , অনেক ধন্যবাদ ।
৯|
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ কি দারুণ প্রকাশ। লেখার নান্দনিকতা ছুঁয়ে গেল। অনেক অনেক ভাল লাগা।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩
সুদীপ্তা মাহজাবীন বলেছেন: আজাদ ভাই , ধন্যবাদ আপনাকে ।
১০|
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর লিখেছেন।
স্বল্পপরিসরে ভাব ব্যক্ত করা কঠিন। কিন্তু সেই কঠিন কাজটা খুব দক্ষতার সাথেই করেছেন।
সাড়ে সাতটার লোকাল বাসের ক্লান্ত ভীড় , এই শহরে আমার আঁচল দিচ্ছে ডুব ।
লাইনটা অনেক কিছু বলে দিল। ভালো লাগল।
+++
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০
সুদীপ্তা মাহজাবীন বলেছেন: দিশেহারা রাজপুত্র ভাইয়া , ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৯
সুমন কর বলেছেন: অল্প কথায় চমৎকার হয়েছে।

ভালো লাগা রইলো।
শুভ ব্লগিং....