| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসেল আলম চৌধুরী
আমি ঝঞ্ঝার মতো উদ্দাম, আমি ঝরনার মতো চঞ্চল,আমি বিধাতার মতো নির্ভয়, আমি প্রকৃতির মতো সচ্ছল
প্রতি দিনের মতো সন্ধ্যায় অফিস থেকে বের হচ্ছি...আকাশে মেঘ জমেছে দেখলাম...অফিসের বৃদ্ধ পিয়ন বলল, স্যার রিকশা ডাইকা দেই?আমি বললাম, আজকে না আমীর ভাই...আজ বাসে যাব...বৃদ্ধকে পেছনে ফেলে আমি সামনে এগুতে লাগলাম...
বৃদ্ধকে আমার বলা হয়নি মেঘলা দিনে রিকশাতে ঘুরতে আমার এক সময় খুব ভালো লাগত...আকাশ দেখতাম...গুনগুন করতাম...সেল ফোনে কাউকে অনবরত বিরক্ত করে যেতাম...কিন্তু এখন আমি মেঘলা আকাশ ভয় পাই...বৃষ্টি এখন আর আমাকে আনন্দ দেয় না...রিকশাতে গেলে সেই মেঘলা আকাশের সাথে দেখা হয়ে যেত...হয়তো বৃষ্টির সাথেও...সেলফোনে বন্ধ হয়ে যাওয়া নাম্বারটা টিপে যেতাম বারবার...তার চেয়ে বাস ঢেড় ভালো...ভীড়ের মাঝে নিজেকে ছুড়ে দিয়ে চুপচাপ ছুটে যাওয়া...একসময় নিজের গন্তব্যে পৌছে খাঁচার ভেতর ঢুকে যাওয়া...সেলফোনটা বন্ধ করে দিয়ে কোন মোটা বইয়ের মাঝে ডুবে যাওয়া...
বাইরে বৃষ্টি...আমীর ভাই, আমি তোমাকে কখনও বলতে পারবো না...আমি এখন বৃষ্টি বিলাসী নই...
২|
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫
এেলক্সান বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪২
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: বেশ সুন্দর ব্রাদার