| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দর্শনের এক অধ্যাপক কোর্স শেষে পরীক্ষা নিতে এসেছেন। ছাত্র-ছাত্রীরা প্রস্তুত পরীক্ষা দেয়ার জন্য। এখন অধ্যাপক তার প্রশ্ন জানাবেন। সবাই গভীর আগ্রহে তার দিকে তাকিয়ে। অধ্যাপক তার চেয়ারটি ডেস্কের উপর তুলে রাখলেন। তারপর বোর্ডে লিখলেন, আমরা সারা বছর যা শিখেছি তার উপর ভিত্তি করে এখন প্রমাণ করো এই চেয়ারের কোনো অস্তিত্ত্ব নেই। এই প্রশ্ন পাওয়ার পরই ছাত্র-ছাত্রীরা লেখা শুরু করল। এক ঘন্টার পরীক্ষায় কেউ ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত লিখে ফেলল। কারো কলমের কালি গেল ফুরিয়ে। সবাই সব তত্ত্ব দিয়ে প্রমাণ করার চেষ্টা করল যে চেয়ারটির অস্তিত্ত্ব নেই। কিন্তু একজন এক মিনিটের মধ্যেই তার পরীক্ষা শেষ করে ফেলল।
অধ্যাপক এবার এসেছেন খাতা দেখানোর জন্য। হঠাৎ সবাই অবাক। এত কম সময়ে লিখে ওই ছেলেটি কীভাবে A পায়? অধ্যাপক তার খাতাটি তুলে ধরলেন সবার সামনে। সেখানে মাত্র একটি বাক্য লেখা আছে: 'কোথায় চেয়ার?'
২|
১০ ই মার্চ, ২০০৮ রাত ১০:০৪
উন্মনা রহমান বলেছেন:
সেই সত্য যা রচিবে তুমি,
ঘটে যা তা সব সত্য নহে.....
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৩৩
ডেলফ বলেছেন: তত্ব, যুক্তি সব ভুয়া
আমরা যা ভাবি, শুধু সেটাই সঠিক