নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাল্পনিক মন

কাল্পনিক মন › বিস্তারিত পোস্টঃ

কাল্পনিক মন

২৩ শে জুন, ২০১৩ রাত ১:৫৪

মাঝে মাঝে মনে হয়-

পেন্সিল

হলে ভালো হত।

শিশুদের কোমল হাতের

স্পর্শ পাওয়া যেত।



মাঝে মাঝে মনে হয়-

কলম হলে ভালো হত ।

লেখকের

সৃজনশীলতার

সঙ্গী হওয়া যেত।



মাঝে মাঝে মনে হয়-

গীটার হলে ভালো হত ।

স্বাধীনতার

গানে তীব্র এক

আওয়াজ তোলা যেত।



মাঝে মাঝে মনে হয়-

পোস্টার

হলে ভালো হত।

শোষিত আর নীপিড়িত

মানুষের

দাবি গায়ে মাখা যেত।



মাঝে মাঝে মনে হয়-

পাখি হলে ভালো হত।

স্বাধীনতার পূর্ণরুপ

উপভোগ করা যেত।



মাঝে মাঝে মনে হয়-

পড়ন্ত বিকেল

হলে ভালো হত ।

লাল সূর্যের

আভা সবুজের

বুকে ছড়ানো যেত।



মাঝে মাঝে মনে হয়-

রংধনু হলে ভালো হত।

দারিদ্রতায় ৭

টি রং ছিটানো যেত।



মাঝে মাঝে মনে হয়-

স্বপ্ন হলে ভালো হত।

চকিতে শোয়া বেকারের

একমাত্র অবলম্বন

হওয়া যেত।



মাঝে মাঝে মনে হয়-

গাছ হলে ভালো হত।

দূরন্ত পথিকের

বিশ্রামস্থল

হওয়া যেত।



মাঝে মাঝে মনে হয়-

বাগানের ফুল

হলে ভালো হত।

পথশিশুদের

তৈরি মালা হওয়া যেত।



মাঝে মাঝে মনে হয়-

বহমান

নদী হলে ভালো হত।

তারাভরা রাতের

আকাশে মাঝি আর

জেলেদের

ভাটিয়ালী গান

শুনা যেত।



মাঝে মাঝে মনে হয়-

আকাশ হলে ভালো হত।

বিশালতা কি,

তা অনুমেয় হত।



মাঝে মাঝে মনে হয়-

সুউচ্চ পাহাড়

হলে ভালো হত ।

মেঘের

চাদরে ঢাকা পড়া যেত।



মাঝে মাঝে মনে হয়-

সমুদ্র হলে ভালো হত।

গর্জন দিয়ে সব

অন্যায়কে কাঁপানো যেত।



মাঝে মাঝে মনে হয়-

মানুষ না হলেই বোধ হয়

ভালো হত ।

তাহলে মনুষ্যত্বের

দায়ে অন্তরে কারাভোগ

না করলেও চলত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.