নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাল্পনিক মন

কাল্পনিক মন › বিস্তারিত পোস্টঃ

অতি অ্যাডভান্সগিরী!

২৬ শে জুন, ২০১৩ রাত ১১:৫৬

এই সপ্তাহখানেক

ধরে রোগ, রোগী,চেম্বার

আর ডায়াগনস্টিক

সেন্টার এসব

নিয়ে সাংঘাতিক দৌড়ের

উপর আছি।

যাইহোক,তো আজকেও

একটা রিপোর্ট আর

প্রেসক্রিপশন

নিয়ে গেলাম আমাদের

সিলেটের

একটা নামকরা ডায়াগনস্টিক

সেন্টারে।

নামকরা তো তাই

নামটা না হয় নাই

বললাম।সেখানকার

ইনফরমেশনে গেলাম।

হাত

থেকে সামনে থাকা ডেস্ক

এর উপর রিপোর্ট ও

প্রেসকিপশন রাখলাম।ও

মা! কোন কিছু

বলে উঠার আগেই

রিসিপশনে থাকা ভদ্রলোক

রিপোর্ট

হাতে নিয়ে খুলে ফেললেন।

সর্বজ্ঞানী একটা ভাব!

খুব দ্রুত রিপোর্টে চোখ

বুলালেন।এরপর

যে সেন্টার থেকে আমার

দাদু এই টেস্ট

করিয়েছিলেন উনি সেই

সেন্টার সম্পর্কে উনার

জানা-অজানা সবধরনের

তথ্য না চাইতেই আমার

কাছে পেশ করলেন।

কি সাংঘাতিক

উপকারটাই

না উনি করলেন! "ভাল

রিপোর্টের টানে বারবার

উনার পাশে টানে"- এই

জাতীয় উপকার।আর

আমরাও যে বিরাট

রকমের আহাম্মক এটাও

উনি তার হৃদয়ে শক

খাওয়ানো হাসির

মাধ্যমে বুঝিয়ে দিলেন!

যাইহোক,এবার উনি মূল

কথায় আসলেন।উনার

পেশাদারিত্ব পূর্ণ

দৃষ্টি নিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন-"এখন

বলুন আপনার জন্য

কি করতে পারি ?"

আমি-আপাতত আমাদের

কাছ থেকে যত

টাকা বেশি নিয়েছেন

তা ফেরত দিন।কারণ

আপনি হয়ত খেয়াল

করেন নি রিপোর্টের

উপরের অংশটা ছিড়া ।

গতকাল রাতে আমার

ছোট

ভাইটা অসাবধানতাবসত

ছিড়ে ফেলেছে।আর

তাই, আমি এসেছিলাম

নতুন

একটা কপি নিয়ে যেতে!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.