| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি করেছে তোমার বাবা,
কি করেছে স্বামী
গল্প সেসব তোমার চেয়ে কম জানিনা আমি
তোমার যত কীর্তিকলাপ
সেও তো আছে জানা
ইচ্ছে করেই মুখ খুলি না,
বলতে ওসব মানা
স্বামী বাবার নাম ভাঙিয়ে
আর কতকাল খাবে
এবার ওদের ঘুমোতে দাও,
আত্মা শান্তি পাবে
তাঁদের প্রতি আমার সকল শ্রদ্ধা রেখে বলি
খুব বেশী দিন আমার চোখে
যায় না দেয়া ধূলি
আমার মাথায় কাঁঠাল ভেঙে
খাওয়ার দিন তো শেষ
নাম আমার জনগণ,
আমি’ই বাংলাদেশ
বৃক্ষের নাম দিয়ে কি?
ফলেই পরিচয়
রাজারা মিছেই কেবল কথার খৈ
ফোটায়
কেবলই নিজের গীতে বিভোর হয়ে
রয় দেবতা ফেরেশতা সব ।
সায়ানের উপরের ঐ গানটা আমার কাছে খুবই প্রাসঙ্গিক মনে হয়।দুই নেত্রীকে নিয়ে লেখা গানটা আমার অনেক প্রিয় তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
ক্ষমতাধারীরা না পারলে যে আমাদের
আর কিছুই করার
থাকবে না এই
ধারণাটা অবশ্যই ভূল।
আমরা MANGO পিপলরাই
তো ওদেরকে ক্ষমতা দেই !
১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮
সোজা কথা বলেছেন: সুশীলেরাও কিন্তু কম যায় না ভাই !
আসলে আমজনতা অনেক কিছুই বুঝতে চায় না কিংবা এদেরকে বুঝতে দেয়া হয়
না।এজন্য অন্ধবিশ্বাস নিয়া এরা থাকে।ফলশ্রুতিতে এদের মধ্যে বিরাট আকারের
পোঁকা ঢুকে যায় !
২|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
গানটা শুনি নাই। শোনতে হবে।
শুভেচ্ছা।
১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২
সোজা কথা বলেছেন: শুনে দেখতে পারেন।আমার কাছে অত্যন্ত চমত্কার লেগেছে কথাগুলা।আর সায়ানের গলাও অনেক ভালো।
৩|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০০
অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগলো গানের কথা গুলো !
আমরাই বাংলাদেশ হলেও নিঃশ্বাস আমাদের রুদ্ধ প্রায়! সকল অনাচার দূরীভূত হোক এই কামনা করি
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২০
সোজা কথা বলেছেন: হ্যাঁ।গানের কথাগুলা সত্যিই অনেক চমত্কার।
ঠিক বলেছেন।বিদ্যমান রাজনৈতিক সংকটে আমাদের জীবন আজ বিপর্যস্ত।পোড়া মুখগুলা যেন প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়।
৪|
০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
নীল-দর্পণ বলেছেন: গানের কথাগুলো খুব ভাল
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৩
সোজা কথা বলেছেন: গানটা শুনতেও অনেক ভালো।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬
বেনিটিশ গাঙচিল বলেছেন: আমজনতা বহুত খারাপ।