| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারিয়ে যাওয়া ঘাসফড়িঙ
রঙ্গিলা ঘুড়ি রে .. রঙ্গিলা ঘুরে রে ,, তুমি হওয়ার সাথে করো কেন খেলা .. ,,,, নামতে তোমার হবে নিচে ,,, ফুরাইয়া গেলে বেলা
সুপ্রিয় টেকি ভাইয়ারা
,কেমন আছেন আপনারা মনে তো হইতাসে খুব ভালো । নতুন একটা খবর পাইলাম , তো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না
ধন্যবাদ
ইন্টারনেটের ব্যবহারের সাথে সাথে যে কয়েকটি বিষয় সকলের দৈনন্দিন জীবনে নতুন মাত্রা যুক্ত করেছে, তা হলো নানা ধরনের অনলাইন অ্যাকাউন্ট। কম্পিউটার ব্যবহার করতে গেলে অফলাইনেও নানা ধরনের কার্যক্রম চালাতে হয়। এসব কাজের জন্য সব জায়গাতেই আবশ্যক একটি উপাদানের নাম পাসওয়ার্ড। শক্তিশালী পাসওয়ার্ডের জন্য নানা ধরনের পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। আর সেসব পরামর্শ মেনে চলতে গিয়ে দেখা যায় অনেক জটিল জটিল পাসওয়ার্ড তৈরি হয়েছে ঠিকই, তবে সেগুলো মনে রাখাটা মুশকিল হয়ে পড়েছে। অনলাইন-অফলাইনে নানা ধরনের অ্যাকাউন্টের জন্য তৈরি এসব নানা ধরনের পাসওয়ার্ড লেখার ঝামেলাটা এবার দূর করার পরিকল্পনা গ্রহণ করেছেন কয়েকজন গবেষক। পাসওয়ার্ড টাইপ করার বদলে চিন্তা করলেই কাজ হয়ে যাবে বলেই জানিয়েছেন তারা। আর সে কারণেই একে তারা 'পাসওয়ার্ড' না বলে বলছেন 'পাসথট'। ইউসি বার্কলে'র স্কুল অব ইনফরমেশনের একদল গবেষক চিন্তানিয়ন্ত্রিত এই 'পাসথট' নিয়ে কাজ করছেন। তারা জানিয়েছেন, তাদের উদ্ভাবিত পদ্ধতিতে ব্রেইনওয়েভকে সনাক্ত করা হবে বায়োসেন্সরের মাধ্যমে। এর জন্য তারা তৈরি করেছে একটি ওয়্যারলেস হেডসেট। এটি ব্লুটুথের মাধ্যমে যুক্ত হবে কম্পিউটারের সাথে। আর ডিভাইসের সেন্সরটি থাকবে ব্যবহারকারীর কপালে। এটি ইলেকট্রোসেফালোগ্রাম (ইইজি) সিগন্যাল প্রদান করবে ব্যবহারকারীর মস্কিষ্ক থেকে। এটি যেকোনো ধরনের তথ্যের জন্য সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করতে পারবে বলেই জানিয়েছেন গবেষকরা। কারণ, কেউ যদি অন্য কারও পাসওয়ার্ডটি জেনেও যায়, তাহলেও তার চিন্তার সময় মস্তিষ্ক থেকে যে সিগন্যাল বের হবে, তা মূল ব্যবহারকারীর মস্কিষ্ক থেকে বের হওয়া সিগন্যালের চাইতে ভিন্ন হবে। এ ছাড়া অন্যান্য বায়োসেন্সর ব্যবহারের যেসব প্রযুক্তি রয়েছে, সেগুলোর তুলনায় এটি সস্তাও হবে। ফলে এই 'পাসথট' সবকিছু বিবেচনা করেই হবে সম্পূর্ণ নিরাপদ একটি পদ্ধতি। ইতোমধ্যেই বার্কলে'র গবেষকরা পরীক্ষামূলকভাবে স্বেচ্ছাসেবীদের মধ্যে এটি ব্যবহার করেছেন এবং স্বেচ্ছাসেবীরা সফলভাবেই এটি ব্যবহার করতে পেরেছেন। ফলে এটি জনপ্রিয় হয়ে উঠবে বলেও আশাবাদী তারা।
২|
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১:২৩
উদাস কিশোর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৮
বেলা শেষে বলেছেন: Good Information, i like it.