নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাই গো, আপনি আমার প্রোফাইলে দেখতে এসেছেন ? খুব ভালো লাগলো

হারিয়ে যাওয়া ঘাসফড়িঙ

রঙ্গিলা ঘুড়ি রে .. রঙ্গিলা ঘুরে রে ,, তুমি হওয়ার সাথে করো কেন খেলা .. ,,,, নামতে তোমার হবে নিচে ,,, ফুরাইয়া গেলে বেলা

হারিয়ে যাওয়া ঘাসফড়িঙ › বিস্তারিত পোস্টঃ

বাল্য বিয়ে!!!

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৬

কি লিখবো? ছড়া,কবিতা গান,গল্প এসব কিছুই লিখতে জানিনা তবুও লিখতে হবে যেহেতু আলভী ভাইয়ের পাল্লায় পড়ে প্রথম আলো ব্লগে নাম লিখিয়েছি।কলম আমাকে ধরতেই হলো। আমার এ লিখার শিরনামই বা কি হবে? কয়েক দিন আগে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আমন্ত্রণে ”বাল্য বিবাহ প্রতিরোধে নাগরিক হিসেবে আমাদের কর্তব্য” শীর্ষক এক সেমিনারে গিয়েছিলাম। সেমিনার শেষে আমার নানির একটি গল্পের কথা মনে পড়ে গেল। আমার নানির বিয়ে হয়েছিল নয় বছর বয়সে। যখন বিয়ে সম্পর্কে তার কোন ধারনায় ছিলনা এবং বিয়ের পর প্রায় তিন বছর শশুরালয়ে শাশুড়ির সাথে রাত কাটিয়েছিল। শাশুড়ি মেয়ের মত করে আদর করত। নিজের মেয়ের মত করে স্নেহ ভালোবাসা দিয়ে সাবালিকা করে তোলেন। একদিন নানির উপলব্ধি হয় যে বয়সে বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশীর আদর স্নেহ, ভালোবাসা পাবার কথা সেই বয়সে অন্যকে ভালোবাসতে শশুর বাড়ি আসা! এতদিনে নানির শাশুড়ি নানিকে যোগ্য বউমা করে গড়ে তুলেছেন। শুরু হয় স্বমীর সংসার। নানি আস্তে আস্তে সংসারে হাল ধরতে শুরু করেন। শশুর বাড়িকে নিজের বাড়ির মত আপন করে নেন। দাম্পত্য জীবনের দীর্ঘ সময় নানা- নানির মাঝে মধুর সম্পর্ক গড়ে উঠে। নানা মারা যাবার পূর্বে মা সহ আটজন ছেলে মেয়ে রেখে যান।

সেই অবচেতন বাল্য বিয়ে আর আজকের সচেতন বাল্য বিয়ের মধ্যে কত তফাৎ। বর্তমানে বাল্য বিয়ে প্রতিরোধে কত আয়োজন, কত বহু মাতিৃক আধুনিক যন্ত্রের ব্যবহার, তথ্য প্রযুক্তি নির্ভর প্রতিরোধ ব্যবস্হা। ইউনিসেফের পাপ্ত তথ্য মতে দেশে আঠারো বছর পূর্ন হবার আগে বিাহের হার ৬৬% এবং ১৫ বছরের আগে বিবাহের হার ৩২%। বাংলাদেশে গর্ভবতি নারীদের মধ্যে ৫৭% বয়স উনিশ এর নিচে। বাল্য বিয়ের কারনে ৪১% মেয়ে স্কুল ত্যাগ করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.