| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহেরুল হাসান সুজন
মেহেরুল সুজন। বগুড়ায় জন্ম ১৩ ডিসেম্বর। মৃত্যু খুব কাছে। ই-মেইল- [email protected]. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। সংবাদকর্মী হিসেবে কাজ করেন বগুড়ায়। দেহে ধারণ করেন বি পজেটিভ রক্ত। আর অন্তরে ধারণ করেন লালন সাঁইজীকে।
বছর ঘুরে সেই দিনটি নতুন করে জাগে,
ফেলানীরা আজো ঝোলে
কাঁটাতারের আগে।
ফ্ল্যাগ মিটিংয়ে একটা করে
উঠতে থাকে ঝড়,
ঝড়ের আগে রক্তমেঘে
ছিন্ন ভাইয়ের ধর।
মিছেই বকে মন্ত্রীমশাই
বাড়ছে গুলি সীমান্তে,
সেই গুলিতে মরছে বোন
রাত্রি এবং দিনান্তে।
বাংলাদেশের ভাইবোনেরা
মানুষ না ওই কাকপক্ষী?
ফুঁসে ওঠো বীরবাঙালী
বিবেক জাগাও দেশরক্ষী।
(আজ ৭ জানুয়ারি ফেলানীর নির্মম হত্যার দিন)
©somewhere in net ltd.