নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অংশীদার

প্রথম কবিতা

সুকানী

আমি ক্বেউ না

সুকানী › বিস্তারিত পোস্টঃ

শীতলক্ষা

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬

আজ সারাদিন নদীর সঙ্গে জলকেলি

আর

কখনো শীতলক্ষা কখনো আল্ বেলী;

দিনভর- যেভাবে ড়িঙি যেভাবে ট্রলার

অথচ এভাবে

বালু নৌকায় চড়ে অতসী নরাবলী হলুদ

ছুঁয়েছে আমাকে আমার অসীম গনগনে রোদ,

কখনো যায় শাদাকাশ মেঘ

কখনো পুড়ায় স্মৃতির তামাটে নগর

তাই লোকে বলে

নদী যাকে খায়, এভাবেই খায়।



সমকামী যুগলের মত যে ছিলো সেঁটে

সারাদিন তার সাথে কেটেছে জীবনের বেশ অর্ধেক সময়;

মাঝে মাঝে-

কবিতা আর অ্যান্টিকবিতা নিয়ে

আমাদের খুচরো কথা হয়;

যেসব কথারা বাতাসে বলাবল করে

নৌকায় শুয়ে যে আকাশ দেখেনি

সে কি করে প্রেমিক হয়।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.